Deuteronomy 30:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তোমার আল্লাহ্ মাবুদ তোমার দুশমনদের উপরে ও যারা তোমাকে হিংসা করে নির্যাতন করেছে তাদের উপরে এসব বদদোয়া বর্তাবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এসব অভিশাপ তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের শত্রুদের উপর আনবেন যারা তোমাদের ঘৃণা ও অত্যাচার করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার শত্রুগণের উপরে, ও যাহারা তোমাকে দ্বেষপূর্ব্বক তাড়না করিয়াছে, তাহাদের উপরে এই সমস্ত শাপ বর্ত্তাইবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার শত্রুগণের উপরে, ও যাহারা তোমাকে দ্বেষপূর্বক তাড়না করিয়াছে তাহাদের উপরে এই সমস্ত শাপ বর্তাইবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই সব অভিশাপ তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের শত্রুদের উপর আনবেন যারা তোমাদের ঘৃণা ও অত্যাচার করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই সব বদদোয়া তোমাদের মাবুদ আল্লাহ্ তোমাদের শত্রুদের উপর আনবেন যারা তোমাদের ঘৃণা ও জুলুম করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যারা তোমাদের নির্যাতন করেছে তোমাদের সেই শত্রুদের উপরে তখন তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর এই সমস্ত অভিশাপ বর্ষণ করবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আর তখন প্রভু, তোমাদের ঈশ্বর, শত্রুদের প্রতি সেই সমস্ত অমঙ্গল ঘটাবেন, কারণ এই সমস্ত লোকরা তোমাদের ঘৃণা করে ও কষ্ট দেয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার শত্রুদের ওপরে ও যারা তোমাকে ঘৃণা করে তাড়না করেছে, তাদের ওপরে এই সমস্ত শাপ দেবেন।