Deuteronomy 30:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তোমার আল্লাহ্‌ মাবুদ মঙ্গলের নিমিত্ত তোমার সমস্ত কাজে, তোমার শরীরের ফলে, তোমার পশুর ফলে ও তোমার ভূমির ফলে তোমাকে ঐশ্বর্যশালী করবেন; যেহেতু মাবুদ তোমার পূর্বপুরুষদেরকে নিয়ে যেমন আনন্দ করতেন মঙ্গলার্থে আবার তোমাকে নিয়ে তেমনি আনন্দ করবেন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের হাতের সব কাজে, গর্ভের ফলে, পশুধনের ফলে এবং ক্ষেতের ফসলে আশীর্বাদ করবেন। তোমাদের পূর্বপুরুষদের প্রতি তাঁর যে আনন্দ ছিল, তোমাদের উপরে আবার তাঁর সেই আনন্দ হবে এবং তিনি তোমাদের সমৃদ্ধিশালী করবেন,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তোমার ঈশ্বর সদাপ্রভু মঙ্গলার্থেই তোমার হস্তকৃত সকল কর্ম্মে, তোমার শরীরের ফলে, তোমার পশুর ফলে ও তোমার ভূমির ফলে তোমাকে ঐশ্বর্য্যশালী করিবেন; যেহেতুক সদাপ্রভু তোমার পিতৃপুরুষদিগেতে যেমন আনন্দ করিতেন, মঙ্গলার্থে আবার তোমাতে তদ্রূপ আনন্দ করিবেন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তোমার ঈশ্বর সদাপ্রভু মঙ্গলার্থে তোমার হস্তকৃত সকল কর্মে, তোমার শরীরের ফলে, তোমার পশুর ফলে ও তোমার ভূমির ফলে তোমাকে ঐশ্বর্যশালী করিবেন; যেহেতু সদাপ্রভু তোমার পিতৃপুরুষদিগকে লইয়া যেমন আনন্দ করিতেন, মঙ্গলার্থে আবার তোমাকে লইয়া তদ্রূপ আনন্দ করিবেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তখন তোমাদের ঈশ্বর সদাপ্রভু সব দিক থেকে তোমাদের মংগল করবেন। তিনি তোমাদের কাজকর্মে আশীর্বাদ করবেন এবং তোমাদের সন্তানের সংখ্যা, পশুর বাচ্চা এবং জমির ফসল বাড়িয়ে দেবেন। তোমাদের পূর্বপুরুষদের উপর তাঁর যে আনন্দ ছিল তোমাদের উপর আবার সেই আনন্দ নিয়ে তিনি তোমাদের মংগল করবেন-
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তখন তোমাদের মাবুদ আল্লাহ্‌ সব দিক থেকে তোমাদের উন্নতি করবেন। তিনি তোমাদের কাজকর্মে দোয়া করবেন এবং তোমাদের সন্তানের সংখ্যা, পশুর বাচ্চা এবং জমির ফসল বাড়িয়ে দেবেন। তোমাদের পূর্বপুরুষদের উপর তাঁর যে আনন্দ ছিল তোমাদের উপর আবার সেই আনন্দ নিয়ে তিনি তোমাদের উন্নতি করবেন-
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের সকল কর্মপ্রচেষ্টায়, তোমাদের সন্তান ও পশুপালের বংশ বৃদ্ধিতে ও জমির ফসলে তিনি তোমাদের প্রচুর পরিমাণে সমৃদ্ধিশালী করবেন। তোমাদের পূর্বপুরুষদের প্রতি তিনি যেমন প্রসন্ন ছিলেন, তেমনি তোমাদেরও কল্যাণ সাধনে তিনি প্রীতিলাভ করবেন,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা যে কাজে হাত দেবে তাতেই প্রভু, তোমাদের ঈশ্বর, তোমাদের কৃতকার্য হতে দেবেন| তাঁর আশীর্বাদে তোমরা বহু সন্তানসন্ততি লাভ করবে| তাঁর আশীর্বাদে তোমাদের পশুদেরও অনেক শাবক হবে| তিনি তোমাদের ক্ষেতকে আশীর্বাদ করবেন, ফলে অনেক ফসল উৎপন্ন হবে| প্রভু তোমাদের মঙ্গল করবেন| তোমাদের পূর্বপুরুষদের মঙ্গল সাধন করে তিনি যে রকম আনন্দ পেতেন, সেই রকম তোমাদের প্রতি মঙ্গল সাধন করে তিনি আনন্দ পাবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তোমার ঈশ্বর সদাপ্রভু সমৃদ্ধির জন্যেই তোমার হাতের সব কাজে, তোমার শরীরের ফলে, তোমার পশুর ফলে ও তোমার ভূমির ফলে তোমাকে ঐশ্বর্য্যশালী করবেন; যেহেতু সদাপ্রভু তোমার পূর্বপুরুষদের মধ্যেও যেমন আনন্দ করতেন, সমৃদ্ধির জন্যে আবার তোমার মধ্যেও সেরকম আনন্দ করবেন;