Deuteronomy 31:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মূসা তাদেরকে এই হুকুম করলেন, প্রতি সাত বছরের পরে, ঋণ মাফের বছরের কালে, কুটির উৎসব ঈদে,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর মোশি আদেশ দিলেন: “প্রত্যেক সপ্তম বছরের শেষে, ঋণ মকুবের বছরে, কুটিরবাস-পর্বের সময়,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর মোশি তাহাদিগকে এই আজ্ঞা করিলেন, সাত সাত বৎসরের পরে, মোচন বৎসরের কালে,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর মোশি তাহাদিগকে এই আজ্ঞা করিলেন, সাত সাত বৎসরের পরে, মোচন বৎসরের কালে, কুটিরোৎসব পর্বে,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি তাঁদের আদেশ দিলেন, “প্রত্যেক সপ্তম বছরে, অর্থাৎ ঋণ মকুবের বছরে যখন কুঁড়ে-ঘরের পর্বের সময় আসবে এবং সমস্ত ইস্রায়েলীয়েরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সামনে উপস্থিত হবার জন্য তাঁর বেছে নেওয়া জায়গায় যাবে তখন তোমরা এই আইন-কানুন তাদের পড়ে শোনাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি তাঁদের হুকুম দিলেন, “প্রত্যেক সপ্তম বছরে, অর্থাৎ ঋণ মাফের বছরে যখন কুঁড়ে-ঘরের ঈদের সময় আসবে এবং সমস্ত বনি-ইসরাইল তোমাদের মাবুদ আল্লাহ্র সামনে উপস্থিত হবার জন্য তাঁর বেছে নেওয়া জায়গায় যাবে তখন তোমরা এই শরীয়ত তাদের তেলাওয়াত করে শোনাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশি তাঁদের নির্দেশ দিলেন প্রতেক সপ্তম বৎসরে মুক্তিবর্ষে কুটিরবাস পর্বের সময়
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর মোশি তাদের এই আজ্ঞা দিয়ে বললেন, “প্রত্যেক সাত বছরের শেষে, মুক্তির বছরে অর্থাৎ কুটিরবাস উৎসবের সময়,
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর মোশি তাদেরকে এই আদেশ দিলেন, “প্রত্যেক সাত বছরের শেষে, ঋণ বাতিলের দিনের কুটিরের পর্বে,