Deuteronomy 31:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি লোকদেরকে, পুরুষ, স্ত্রী, বালক-বালিকা ও তোমার নগর-দ্বারের মধ্যবর্তী বিদেশী সকলকে একত্র করবে, যেন তারা শুনে শিক্ষা পায় ও তোমাদের আল্লাহ্‌ মাবুদকে ভয় করে এবং এই শরীয়তের সমস্ত কথা যত্নপূর্বক পালন করে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
লোকদের একত্র করো—পুরুষ, স্ত্রীলোক ও ছেলেমেয়ে এবং তোমাদের নগরে বসবাসকারী বিদেশিদের—যেন তারা শোনে এবং শিক্ষাগ্রহণ করে তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভয় পায় এবং এই বিধানের সমস্ত কথা যত্নের সঙ্গে পালন করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি লোকদিগকে, পুরুষ, স্ত্রী, বালক-বালিকা ও তোমার নগর-দ্বারের মধ্যবর্ত্তী বিদেশী সকলকে একত্র করিবে, যেন তাহারা শুনিয়া শিক্ষা পায়, ও তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভয় করে, এবং এই ব্যবস্থার সমস্ত কথা যত্নপূর্ব্বক পালন করে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি লোকদিগকে, পুরুষ, স্ত্রী, বালক-বালিকা ও তোমার নগর-দ্বারের মধ্যবর্তী বিদেশী সকলকে একত্র করিবে, যেন তাহারা শুনিয়া শিক্ষা পায় ও তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভয় করে, এবং এই ব্যবস্থার সমস্ত কথা যত্নপূর্বক পালন করে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পুরুষ, স্ত্রীলোক, ছেলেমেয়ে এবং তোমাদের বিভিন্ন গ্রাম ও শহরের ভিন্ন জাতির লোকদের ডেকে তোমরা একসংগে জড়ো করবে, যাতে তারা তা শুনতে পারে এবং তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভক্তি করতে শেখে আর এই আইন-কানুনের সমস্ত কথা যত্নের সংগে পালন করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পুরুষ, স্ত্রীলোক, ছেলেমেয়ে এবং তোমাদের বিভিন্ন গ্রাম ও শহরের ভিন্ন জাতির লোকদের ডেকে তোমরা একসংগে জমায়েত করবে, যাতে তারা তা শুনতে পারে এবং তোমাদের মাবুদ আল্লাহ্‌কে ভয় করতে শেখে আর এই শরীয়তের সমস্ত কথা যত্নের সংগে পালন করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নারী, পুরুষ, বালক-বালিকা এবং তোমাদের নগরে বসবাসকারী বিদেশী সকলকে ডেকে তোমরা একত্র করবে যেন তারা এই বিধান শুনে শিক্ষা লাভ করে, তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরকে শ্রদ্ধা করে এবং এই বিধিব্যবস্থার সমস্ত নির্দেশ সযত্নে পালন করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সকল পুরুষ, স্ত্রীলোক, শিশুদের এবং তোমাদের মধ্যে বাসকারী বিদেশীদের অবশ্যই একসাথে জড়ো করবে| তারা এই সব শিক্ষা শুনবে ও তোমাদের প্রভু ঈশ্বরকে সম্মান করতে শিখবে| তখন তারা ব্যবস্থার পুস্তকে যে যে বিষয় আছে তার সবই পালন করতে পারবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি লোকদেরকে, পুরুষ, স্ত্রী, বালক বালিকা ও তোমার শহরের দরজার মধ্যবর্ত্তী বিদেশী সবাইকে জড়ো করবে, যেন তারা শুনে শেখে ও তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভয় করে এবং এই নিয়মের সব কথা যত্নসহকারে পালন করে