Deuteronomy 31:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তাদের যে সন্তানেরা এসব জানে না, তারা যেন শোনে এবং যে দেশ অধিকার করতে তোমরা জর্ডান পার হয়ে যাচ্ছ, সেই দেশে যত কাল প্রাণধারণ করে, তারা তত কাল যেন তোমাদের আল্লাহ্ মাবুদকে ভয় করতে শেখে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের ছেলেমেয়েরা, যারা এই বিধান জানে না, তাদের শুনতে হবে এবং তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভয় করতে শিখতে হবে যতদিন তোমরা সেই দেশে বসবাস করবে যে দেশ জর্ডন পার হয়ে অধিকার করবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহাদের যে সন্তানগণ এই সকল জানে না, তাহারা যেন শুনে, এবং যে দেশ অধিকার করিতে তোমরা যর্দ্দন পার হইয়া যাইতেছ, সেই দেশে যতকাল প্রাণধারণ করে, তাহারা তত কাল যেন তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভয় করিতে শিখে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহাদের যে সন্তানগণ এই সকল জানে না, তাহারা যেন শুনে, এবং যে দেশ অধিকার করিতে তোমরা যর্দন পার হইয়া যাইতেছ, সেই দেশে যত কাল প্রাণধারণ করে, তাহারা তত কাল যেন তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভয় করিতে শিখে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এইভাবে তাদের ছেলেমেয়েরা, যাদের এই আইন-কানুনের কথা জানা থাকবে না, তারাও তা শুনতে পাবে এবং এই শিক্ষা পাবে যে, যর্দন পার হয়ে যে দেশটা তোমরা দখল করতে যাচ্ছ সেখানে সারা জীবন তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে তাদের ভক্তি করতে হবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এইভাবে তাদের ছেলেমেয়েরা, যাদের এই শরীয়তের কথা জানা থাকবে না, তারাও তা শুনতে পাবে এবং এই শিক্ষা পাবে যে, জর্ডান পার হয়ে যে দেশটা তোমরা দখল করতে যাচ্ছ সেখানে সারা জীবন তোমাদের মাবুদ আল্লাহ্কে তাদের ভয় করতে হবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের সন্তান-সন্ততি যারা এগুলি জানে না, তারাও যেন শুনতে পারে এবং জর্ডন পার হয়ে তোমরা যে দেশ অধিকার করতে যাচ্ছ, সেই দেশে তারা যতদিন বসবাস করবে ততদিন যেন তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরকে শ্রদ্ধা করতে শেখে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
উত্তরপুরুষরা যদি শিক্ষাগুলি না জেনে থাকে তবে তারাও শুনবে এবং প্রভু, তোমাদের ঈশ্বরকে, সম্মান করতে শিখবে| তারা যতদিন তোমার দেশে বাস করবে ততদিন প্রভুকে সম্মান করবে| শীঘ্রই তোমরা যর্দন নদী পার হয়ে সেই দেশ অধিকার করবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তাদের যে সন্তানরা এই সব জানে না, তারা যেন শুনে এবং যে দেশ অধিকার করতে তোমরা যর্দ্দন পার হয়ে যাচ্ছ, সেই দেশে যতদিন বেঁচে থাকে, তারা ততদিন যেন তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভয় করতে শেখে।”