Deuteronomy 31:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে মাবুদ মূসাকে বললেন, দেখ, তোমার ইন্তেকাল করার দিন আসন্ন, তুমি ইউসাকে ডাক এবং তোমরা উভয়ে জমায়েত-তাঁবুতে উপস্থিত হও, আমি তাকে হুকুম দেব। তাতে মূসা ও ইউসা গিয়ে জমায়েত-তাঁবুতে উপস্থিত হলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু মোশিকে বললেন, “তোমার মৃত্যুর দিন কাছে এসে গেছে। যিহোশূয়কে ডেকে নিয়ে তুমি সমাগম তাঁবুতে উপস্থিত হও, সেখানে আমি তাকে নিয়োগ করব।” তাতে মোশি ও যিহোশূয় সমাগম তাঁবুতে উপস্থিত হলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সদাপ্রভু মোশিকে কহিলেন, দেখ, তোমার মৃত্যুদিন আসন্ন, তুমি যিহোশূয়কে ডাক, এবং তোমরা উভয়ে সমাগম-তাম্বুতে উপস্থিত হও, আমি তাহাকে আজ্ঞা দিব। তাহাতে মোশি ও যিহোশূয় গিয়া সমাগম-তাম্বুতে উপস্থিত হইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সদাপ্রভু মোশিকে কহিলেন, দেখ, তোমার মৃত্যুদিন আসন্ন, তুমি যিহোশূয়কে ডাক, এবং তোমরা উভয়ে সমাগম-তাম্বুতে উপস্থিত হও, আমি তাহাকে আজ্ঞা দিব। তাহাতে মোশি ও যিহোশূয় গিয়া সমাগম-তাম্বুতে উপস্থিত হইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পর সদাপ্রভু মোশিকে বললেন, “তোমার মৃত্যুর দিন কাছে এসে গেছে। যিহোশূয়কে ডেকে নিয়ে তুমি মিলন-তাম্বুতে যাও। সেখানে আমি তাকে তার কাজের ভার দেব।” কাজেই মোশি ও যিহোশূয় মিলন-তাম্বুতে সদাপ্রভুর সামনে উপস্থিত হলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পর মাবুদ মূসাকে বললেন, “তোমার মৃত্যুর দিন কাছে এসে গেছে। ইউসাকে ডেকে নিয়ে তুমি মিলন-তাম্বুতে যাও। সেখানে আমি তাকে তার কাজের ভার দেব।” কাজেই মূসা ও ইউসা মিলন-তাম্বুতে মাবুদের সামনে উপস্থিত হলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর মোশিকে বললেন, দেখ, তোমার অন্তিমকাল আসন্ন। তুমি যিহোশূয়কে ডেকে আন এবং উভয়ে সম্মিলন শিবিরে উপস্থিত হও। আমি তার হাতে দায়িত্বভার অর্পণ করব। মোশি ও যিহোশূয় তখন সম্মিলন শিবিরে উপস্থিত হলেন,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু মোশিকে বললেন, “এখন তোমার মৃত্যুর সময় হয়ে এসেছে| যিহোশূয়কে নিয়ে সমাগম তাঁবুর কাছে এস| আমি বলব যিহোশূয়কে কি করতে হবে|” তাই মোশি ও যিহোশূয় সমাগম তাঁবুতে গেলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সদাপ্রভু মোশিকে বললেন, “দেখ, তোমার মৃত্যুদিন কাছাকাছি, তুমি যিহোশূয়কে ডাক এবং তোমরা উভয়ে সমাগম তাঁবুতে উপস্থিত হও, আমি তাকে আদেশ দেব।” তাতে মোশি ও যিহোশূয় গিয়ে সমাগম তাঁবুতে উপস্থিত হলেন।