Deuteronomy 31:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই সময়ে তাদের বিরুদ্ধে আমার ক্রোধ প্রজ্বলিত হবে, আমি তাদেরকে ত্যাগ করবো ও তাদের থেকে আমার মুখ আচ্ছাদন করবো; আর তারা পরাভূত হবে এবং তাদের উপরে বহুবিধ অমঙ্গল ও সঙ্কট ঘটবে; সেই সময়ে তারা বলবে, আমাদের উপর এসব অমঙ্গল ঘটেছে, এর কারণ কি এ-ই নয়, যে আমাদের আল্লাহ্‌ আমাদের সঙ্গে নেই?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর সেদিন ক্রোধে আমি তাদের ত্যাগ করব; আমি তাদের কাছ থেকে আমার মুখ ফিরিয়ে নেব আর তারা ধ্বংস হয়ে যাবে। তাদের উপরে অনেক বিপর্যয় ও দুঃখকষ্ট নেমে আসবে আর সেদিন তারা জিজ্ঞাসা করবে, ‘আমাদের ঈশ্বর আমাদের সঙ্গে নেই বলেই কি এই বিপর্যয় আমাদের উপরে এসেছে?’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই সময়ে তাহাদের বিরুদ্ধে আমার ক্রোধ প্রজ্বলিত হইবে, আমি তাহাদিগকে ত্যাগ করিব ও তাহাদের হইতে আপন মুখ আচ্ছাদন করিব; আর তাহারা কবলিত হইবে, এবং তাহাদের উপরে বহুবিধ অমঙ্গল ও সঙ্কট ঘটিবে; সেই সময়ে তাহারা বলিবে, আমাদের উপর এই সমস্ত অমঙ্গল ঘটিয়াছে, ইহার কারণ কি ইহাই নয়, যে আমাদের ঈশ্বর আমাদের মধ্যবর্ত্তী নহেন?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই সময়ে তাহাদের বিরুদ্ধে আমার ক্রোধ প্রজ্বলিত হইবে, আমি তাহাদিগকে ত্যাগ করিব ও তাহাদের হইতে আপন মুখ আচ্ছাদন করিব; আর তাহারা কবলিত হইবে, এবং তাহাদের উপরে বহুবিধ অমঙ্গল ও সঙ্কট ঘটিবে; সেই সময়ে তাহারা বলিবে, আমাদের উপর এই সমস্ত অমঙ্গল ঘটিয়াছে, ইহার কারণ কি ইহাই নয়, যে আমাদের ঈশ্বর আমাদের মধ্যবর্তী নহেন?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যেদিন তারা তা করবে সেই দিন ক্রোধে আমি তাদের ত্যাগ করব। আমি তাদের কাছ থেকে আমার মুখ ফিরিয়ে নেব আর তারা ধ্বংস হয়ে যাবে। তখন তাদের উপর অনেক বিপদ ও দুঃখ-কষ্ট নেমে আসবে। সেই দিন তারা বলবে, ‘আমাদের ঈশ্বর আমাদের সংগে নেই বলেই আমাদের উপর এই সব বিপদ এসেছে।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যেদিন তারা তা করবে সেই দিন রাগে আমি তাদের ত্যাগ করব। আমি তাদের কাছ থেকে আমার মুখ ফিরিয়ে নেব আর তারা ধ্বংস হয়ে যাবে। তখন তাদের উপর অনেক বিপদ ও দুঃখ-কষ্ট নেমে আসবে। সেই দিন তারা বলবে, ‘আমাদের আল্লাহ্‌ আমাদের সংগে নেই বলেই আমাদের উপর এই সব বিপদ এসেছে।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন তাদের বিরুদ্ধে আমার ক্রোধ প্রজ্বলিত হবে, আমি তাদের পরিত্যাগ করব, তাদের প্রতি আমি বিমুখ হব। ঘোর বিপর্যয়, বহুবিধ অমঙ্গল ও সঙ্কটের সম্মুখীন হবে তারা। সেদিন তারা বুঝতে পারবে, তাদের জীবনে যেসব অমঙ্গল ঘটছে তার কারণ, ঈশ্বর তাদের প্রতি বিমুখ হয়েছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই সময় আমি তাদের উপর অত্যন্ত ক্রুদ্ধ হব এবং তাদের পরিত্যাগ করব| আমি তাদের সাহায্য করতে অস্বীকার করব আর তারা ধ্বংস হবে| তাদের প্রতি বহুবিধ ভয়ঙ্কর ঘটনা ঘটবে, তারা অনেক কষ্টেও পড়বে| তখন তারা বলবে, ‘আমাদের প্রতি এইসব অমঙ্গল ঘটছে কারণ আমাদের ঈশ্বর আমাদের সঙ্গে নেই|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিনের তাদের বিরুদ্ধে আমার রাগ প্রজ্বলিত হবে, আমি তাদেরকে ত্যাগ করব ও তাদের থেকে নিজের মুখ লুকাব আর তারা কবলিত হবে এবং তাদের ওপরে নানা ধরনের অমঙ্গল ও সঙ্কট ঘটবে; সেই দিনের তারা বলবে, ‘আমাদের উপর এই সমস্ত অমঙ্গল ঘটেছে, এর কারণ কি এটাই না, যে আমাদের ঈশ্বর আমাদের মধ্যবর্ত্তী নন?’