Deuteronomy 31:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাস্তবিক তারা অন্য দেবতাদের কাছে ফিরে যেসব অপকর্ম করবে, সেজন্য সেই সময়ে আমি অবশ্য তাদের থেকে আমার মুখ আচ্ছাদন করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা অন্য দেবতাদের দিকে ফিরে যেসব মন্দ কাজ করবে সেইজন্য আমি নিশ্চয়ই সেদিন আমার মুখ ফিরিয়ে নেব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বাস্তবিক তাহারা অন্য দেবগণের কাছে ফিরিয়া যে সকল অপকর্ম্ম করিবে, তন্নিমিত্ত সেই সময়ে আমি অবশ্য তাহাদের হইতে আপন মুখ আচ্ছাদন করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বাস্তবিক তাহারা অন্য দেবগণের কাছে ফিরিয়া যে সকল অপকর্ম করিবে, তন্নিমিত্ত সেই সময়ে আমি অবশ্য তাহাদের হইতে আপন মুখ আচ্ছাদন করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা দেব-দেবতাদের দিকে ফিরে যে সব মন্দ কাজ করবে সেইজন্য আমি নিশ্চয়ই সেই দিন আমার মুখ ফিরিয়ে নেব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা দেব-দেবীদের দিকে ফিরে যে সব খারাপ কাজ করবে সেইজন্য আমি নিশ্চয়ই সেই দিন আমার মুখ ফিরিয়ে নেব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা অন্য দেবতাদের অনুগামী হবে। নানাপ্রকার অপকর্ম করবে। তার জন্যই তখন আমি তাদের প্রতি বিমুখ হব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই সময় আমি তাদের সাহায্য করব না কারণ তারা মন্দ কাজ করবে এবং অন্য দেবতাদের পূজা করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বাস্তবিক তারা অন্য দেবতাদের কাছে ফিরে যে সব খারাপ কাজ করবে, তার জন্য সেই দিনের আমি অবশ্য তাদের থেকে নিজের মুখ ঢাকব।