Deuteronomy 31:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এখন তোমরা নিজেদের জন্য এই গজল লিপিবদ্ধ কর এবং তুমি বনি-ইসরাইলকে এই শিক্ষা দাও ও তাদেরকে মুখস্থ করাও; যেন এই গজল বনি-ইসরাইলদের বিরুদ্ধে আমার সাক্ষী হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“এখন তোমরা এই গানটি লিখে নাও আর ইস্রায়েলীদের শেখাবে এবং তাদের দিয়ে গাওয়াবে, যেন তাদের বিরুদ্ধে এটি আমার পক্ষে এক সাক্ষী হয়ে থাকে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এখন তোমরা আপনাদের জন্য এই গীত লিপিবদ্ধ কর, এবং তুমি ইস্রায়েল-সন্তানগণকে ইহা শিক্ষা দেও, ও তাহাদিগকে মুখস্থ করাও; যেন এই গীত ইস্রায়েল-সন্তানগণের বিরুদ্ধে আমার সাক্ষী হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এখন তোমরা আপনাদের জন্য এই গীত লিপিবদ্ধ কর, এবং তুমি ইস্রায়েল-সন্তানগণকে ইহা শিক্ষা দেও, ও তাহাদিগকে মুখস্থ করাও; যেন এই গীত ইস্রায়েল-সন্তানগণের বিরুদ্ধে আমার সাক্ষী হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তোমরা এখন এই গানটা লিখে নাও। এটা ইস্রায়েলীয়দের শিখাবে এবং তাদের দিয়ে গাওয়াবে, যাতে তাদের বিরুদ্ধে এটা আমার পক্ষে একটা সাক্ষী হয়ে থাকে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তোমরা এখন এই গজলটি লিখে নাও। এটা বনি-ইসরাইলদের শিখাবে এবং তাদের দিয়ে গাওয়াবে, যাতে তাদের বিরুদ্ধে এটা আমার পক্ষে একটা সাক্ষী হয়ে থাকে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা এখন এই গীতটি লেখ এবং ইসরায়েলীদের শিখাও, মুখস্থ করাও। এই গীতই হবে ইসরায়েলীদের বিপক্ষে আমার সাক্ষী।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তাই এই গানটা লিখে নাও এবং ইস্রায়েলের লোকদের তা শেখাও| তাদের এই গান গাইতে শেখাও, তাহলে এই গান ইস্রায়েলের লোকর বিরুদ্ধে আমার সাক্ষী হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এখন তোমরা নিজেদের জন্য এই গান লেখো এবং তুমি ইস্রায়েলের লোকদেরকে এই গান শেখাও ও তাদেরকে মুখস্থ করাও; যেন এই গান ইস্রায়েলের লোকদের বিরুদ্ধে আমার সাক্ষী হয়।