Deuteronomy 31:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি তাদেরকে বললেন, আজ আমার বয়স এক শত বিশ বছর, আমি আর বাইরে যেতে ও ভিতরে আসতে পারি না এবং মাবুদ আমাকে বলেছেন, তুমি এই জর্ডান পার হবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আমার বয়স এখন 120 বছর, এবং আমি আর তোমাদের পরিচালনা করতে পারছি না। সদাপ্রভু আমাকে বলেছেন, ‘তুমি জর্ডন পার হতে পারবে না।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি তাহাদিগকে বলিলেন, অদ্য আমার বয়স এক শত বিংশতি বৎসর, আমি আর বাহিরে যাইতে ও ভিতরে আসিতে পারি না; এবং সদাপ্রভু আমাকে বলিয়াছেন, তুমি এই যর্দ্দন পার হইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি তাহাদিগকে বলিলেন, অদ্য আমার বয়স একশত বিংশতি বৎসর, আমি আর বাহিরে যাইতে ও ভিতরে আসিতে পারি না; এবং সদাপ্রভু আমাকে বলিয়াছেন, তুমি এই যর্দন পার হইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“আমার বয়স একশো বিশ বছর হয়ে গেছে। আমার কাজ আর আমি করতে পারছি না। সদাপ্রভুও আমাকে বলেছেন যে, যর্দন নদী পার হয়ে যাওয়া আমার হবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“আমার বয়স একশো বিশ বছর হয়ে গেছে। আমার কাজ আর আমি করতে পারছি না। মাবুদও আমাকে বলেছেন যে, জর্ডান নদী পার হয়ে যাওয়া আমার হবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার বয়স এখন একশো কুড়ি বছর, আমি আর আগের মত চলাফেরা করতে পারি না, তাছাড়া প্রভু পরমেশ্বর আমাকে বলেছেন যে জর্ডনের ওপারে আমার যাওয়া হবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মোশি বললেন, “আমার বয়স এখন 120 বছর| আমি আর তোমাদের পরিচালনা করতে পারব না| প্রভু আমায় বলেছেন: ‘তুমি যর্দন নদী পার হয়ে যাবে না|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তিনি তাদেরকে বললেন, “আজ আমার বয়স একশো কুড়ি বছর, আমি আর বাইরে যেতে ও ভিতরে আসতে পারি না এবং সদাপ্রভু আমাকে বলেছেন, তুমি এই যর্দ্দন (নদী) পার হবে না।