Deuteronomy 31:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা আমি যে দেশ দিতে তাদের পূর্বপুরুষদের কাছে কসম খেয়েছি, সেই দুগ্ধ-মধু-প্রবাহী দেশে তাদেরকে নিয়ে যাওয়ার পর যখন তারা ভোজন করে তৃপ্ত ও হৃষ্টপুষ্ট হবে, তখন অন্য দেবতাদের কাছে ফিরবে এবং তাদের সেবা করবে, আমাকে অবজ্ঞা করবে ও আমার নিয়ম ভঙ্গ করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের পূর্বপুরুষদের কাছে আমার শপথ করা সেই দুধ আর মধু প্রবাহী দেশে যখন আমি তাদের নিয়ে যাব আর যখন তারা পেট পুরে খেয়ে সুখে থাকবে তখন তারা আমাকে তুচ্ছ করে আমার বিধান ভেঙে অন্য দেবতাদের দিকে ফিরে তাদের সেবা করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা আমি যে দেশ দিতে তাহাদের পিতৃপুরুষদের কাছে দিব্য করিয়াছি, সেই দুগ্ধমধুপ্রবাহী দেশে তাহাদিগকে লইয়া গেলে পর যখন তাহারা ভোজন করিয়া তৃপ্ত ও হৃষ্টপুষ্ট হইবে, তখন অন্য দেবগণের কাছে ফিরিবে, এবং তাহাদের সেবা করিবে, আমাকে অবজ্ঞা করিবে, ও আমার নিয়ম ভঙ্গ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা আমি যে দেশ দিতে তাহাদের পিতৃপুরুষদের কাছে দিব্য করিয়াছি, সেই দুগ্ধমধুপ্রবাহী দেশে তাহাদিগকে লইয়া গেলে পর যখন তাহারা ভোজন করিয়া তৃপ্ত ও হৃষ্টপুষ্ট হইবে, তখন অন্য দেবগণের কাছে ফিরিবে, এবং তাহাদের সেবা করিবে, আমাকে অবজ্ঞা করিবে, ও আমার নিয়ম ভঙ্গ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের পূর্বপুরুষদের কাছে আমার শপথ করা সেই দুধ আর মধুতে ভরা দেশে যখন আমি তাদের নিয়ে যাব আর যখন তারা পেট ভরে খেয়ে সুখে থাকবে তখন তারা আমাকে তুচ্ছ করে আমার ব্যবস্থার খেলাপ করে দেব-দেবতার পিছনে গিয়ে তাদের পূজা করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের পূর্বপুরুষদের কাছে আমার কসম খাওয়া সেই দুধ আর মধুতে ভরা দেশে যখন আমি তাদের নিয়ে যাব আর যখন তারা পেট ভরে খেয়ে সুখে থাকবে তখন তারা আমাকে তুচ্ছ করে আমার ব্যবস্থার অগ্রাহ্য করে দেব-দেবীর পিছনে গিয়ে তাদের পূজা করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের পূর্বপুরুষদের কাছে যে দেশ দেওয়ার প্রতিশ্রুতি আমি দিয়েছি, সুজলা সুফলা সমৃদ্ধ সেই দেশে তাদের নিয়ে যাওয়ার পর তারা যখন প্রচুর আহার্যে তৃপ্ত ও হৃষ্টপুষ্ট হবে তখন তারা অন্য দেবতাদের দিকে আকৃষ্ট হবে এবং তাদের পূজা-অর্চনা করবে। আমাকে তারা অবজ্ঞা করবে ও আমার সঙ্গে তাদের সম্বন্ধের চুক্তি ভঙ্গ করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি তাদের পূর্বপুরুষদের যে দেশ দেব বলে প্রতিজ্ঞা করেছিলাম, আমি তাদের সেই দেশে নিয়ে যাব| সেই দেশ উত্তম বিষয়ে পরিপূর্ণ আর তারা যা চায় তাই-ই খেতে পেলে তারা হৃষ্টপুষ্ট হবে কিন্তু তখন তারা ঘুরে বসবে এবং অন্য দেবতার সেবা করবে| তারা আমার কাছ থেকে দূরে সরে যাবে এবং আমার নিয়ম ভেঙ্গে ফেলবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ আমি যে দেশ দিতে তাদের পূর্বপুরুষদের (পিতা) কাছে শপথ করেছি, সেই দুধ ও মধুপ্রবাহী দে শ তাদেরকে নিয়ে গেলে পর যখন তারা খেয়ে তৃপ্তি ও মোটা হবে, তখন অন্য দেবতাদের কাছে ফিরবে এবং তাদের সেবা করবে, আমাকে অবজ্ঞা করবে ও আমার নিয়ম ভাঙ্গবে।