Deuteronomy 31:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যখন তাদের উপরে বহুবিধ অমঙ্গল ও সঙ্কট ঘটবে, সেই সময় এই গজল সাক্ষীস্বরূপ তাদের সম্মুখে সাক্ষ্য দেবে; কেননা তাদের বংশ মুখের এই গজল ভুলে যাবে না; বাস্তবিক আমি যে দেশের বিষয়ে কসম খেয়েছি, সেই দেশে তাদেরকে নিয়ে যাবার আগেই আমি জানি তাদের অন্তরে কি রয়েছে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর যখন অনেক বিপর্যয় ও দুঃখকষ্ট তাদের উপরে নেমে আসবে, এই গান তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে, কেননা তাদের বংশধরেরা গানটি ভুলে যাবে না। আমার শপথ নিয়ে প্রতিজ্ঞা করা দেশে নিয়ে যাওয়ার আগেই আমি জানি যে, তারা কী করতে যাচ্ছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যখন তাহাদের উপরে বহুবিধ অমঙ্গল ও সঙ্কট ঘটিবে, তৎকালে এই গীত সাক্ষিস্বরূপে তাহাদের সম্মুখে সাক্ষ্য দিবে; কেননা তাহাদের বংশ মুখের এই গান বিস্মৃত হইবে না; বাস্তবিক আমি যে দেশের বিষয়ে দিব্য করিয়াছি, সেই দেশে তাহাদিগকে আনিবার পূর্ব্বেও এক্ষণে তাহারা যে মনস্কল্পনা করিতেছে, তাহা আমি জানি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যখন তাহাদের উপরে বহুবিধ অমঙ্গল ও সঙ্কট ঘটিবে, তৎকালে এই গীত সাক্ষীস্বরূপে তাহাদের সম্মুখে সাক্ষ্য দিবে; কেননা তাহাদের বংশ মুখের এই গান বিস্মৃত হইবে না; বাস্তবিক আমি যে দেশের বিষয়ে দিব্য করিয়াছি, সেই দেশে তাহাদিগকে আনিবার পূর্বেও এক্ষণে তাহারা যে মনস্কল্পনা করিতেছে, তাহা আমি জানি;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ফলে তাদের উপর যখন অনেক বিপদ ও দুঃখ-কষ্ট নেমে আসবে তখন এই গানটাই তাদের বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে, কারণ তাদের বংশধরেরা গানটা ভুলে যাবে না। আমার শপথ করে প্রতিজ্ঞা করা দেশে তাদের নিয়ে যাওয়ার আগেই আমি জানি যে, তাদের অন্তরে এখন কি রয়েছে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ফলে তাদের উপর যখন অনেক বিপদ ও দুঃখ-কষ্ট নেমে আসবে তখন এই গজলটাই তাদের বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে, কারণ তাদের বংশধরেরা গজলটি ভুলে যাবে না। আমার কসম খেয়ে ওয়াদা করা দেশে তাদের নিয়ে যাওয়ার আগেই আমি জানি যে, তাদের অন্তরে এখন কি রয়েছে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা যখন বহুবিধ অমঙ্গল ও সঙ্কটের সম্মুখীন হবে তখন এই গানই তাদের বিপক্ষে সাক্ষ্য হয়ে দাঁড়াবে, কারণ তাদের বংশধরদের মুখে অবিস্মরণীয় হয়ে থাকবে এই গান। যে দেশের প্রতিশ্রুতি আমি দিয়েছি সেই দেশে তাদের নিয়ে যাওয়ার আগে এখনই তারা মনে মনে যা ভাবছে তা আমি জানি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন তাদের প্রতি বহু ভয়ঙ্কর ঘটনা ঘটবে| তারা অনেক কষ্টে পড়বে| সেই সময়ে তাদের লোকদের এই গান মনে পড়বে এবং তারা তাদের ভুল বুঝবে| আমি তাদের যে দেশ দেব বলে প্রতিজ্ঞা করেছিলাম সেই দেশে এখনও নিয়ে যাই নি, কিন্তু আমি জানি সেখানে তারা কি করার পরিকল্পনা করছে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যখন তাদের ওপরে নানা ধরনের অমঙ্গল ও সঙ্কট ঘটবে, সেই দিনের এই গান সাক্ষী হিসাবে তাদের সামনে সাক্ষ্য দেবে; কারণ তাদের বংশের মুখে এই গান ভুলে যাবে না; প্রকৃত পক্ষে আমি যে দেশের বিষয়ে শপথ করেছি, সেই দেশে তাদেরকে আনার আগেও এখন তারা যে পরিকল্পনা করছে, তা আমি জানি।”