Deuteronomy 31:22 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে মূসা সেই দিনে ঐ গজল লিপিবদ্ধ করে বনি-ইসরাইলদেরকে শিক্ষা দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সুতরাং মোশি সেদিন গানটি লিখে ইস্রায়েলীদের শিখিয়েছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে মোশি সেই দিবসে ঐ গীত লিপিবদ্ধ করিয়া ইস্রায়েল-সন্তানগণকে শিক্ষা দিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে মোশি সেই দিবসে ঐ গীত লিপিবদ্ধ করিয়া ইস্রায়েল সন্তানগণকে শিক্ষা দিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মোশি ঐ দিন গানটা লিখে ইস্রায়েলীয়দের শিখিয়েছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মূসা ঐ দিন গজলটি লিখে বনি-ইসরাইলদের শিখিয়েছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশি তখন সেই গীত লিপিবদ্ধ করলেন এবং ইসরায়েলীদের শিখালেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই সেই দিনেই মোশি সেই গান লিখলেন এবং ইস্রায়েলের লোকদের তা শেখালেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে মোশি সেই দিনের ঐ গান লিখে ইস্রায়েলের লোকদেরকে শেখালেন।