Deuteronomy 31:23 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি নূনের পুত্র ইউসাকে হুকুম দিয়ে বললেন, তুমি বলবান হও ও সাহস কর; কেননা আমি বনি-ইসরাইলদেরকে যে দেশ দিতে কসম খেয়েছি, সেই দেশে তুমি তাদেরকে নিয়ে যাবে এবং আমি তোমার সহবর্তী হবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
নূনের ছেলে যিহোশূয়কে সদাপ্রভু এই আদেশ দিলেন: “বলবান হও ও সাহস করো, কারণ যে দেশ দেওয়ার প্রতিজ্ঞা আমি শপথ করে ইস্রায়েলীদের কাছে করেছিলাম সেখানে তুমিই তাদের নিয়ে যাবে, এবং আমি নিজেই তোমার সঙ্গে থাকব।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি নূনের পুত্র যিহোশূয়কে আজ্ঞা দিয়া কহিলেন, তুমি বলবান হও ও সাহস কর; কেননা আমি ইস্রায়েল সন্তানগণকে যে দেশ দিতে দিব্য করিয়াছি, সেই দেশে তুমি তাহাদিগকে লইয়া যাইবে, এবং আমি তোমার সহবর্ত্তী হইব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি নূনের পুত্র যিহোশূয়কে আজ্ঞা দিয়া কহিলেন, তুমি বলবান হও ও সাহস কর; কেননা আমি ইস্রায়েল সন্তানগণকে যে দেশ দিতে দিব্য করিয়াছি, সেই দেশে তুমি তাহাদিগকে লইয়া যাইবে, এবং আমি তোমার সহবর্তী হইব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
নূনের ছেলে যিহোশূয়কে সদাপ্রভু এই আদেশ দিলেন, “তুমি শক্তিশালী হও ও মনে সাহস আন। যে দেশ দেবার প্রতিজ্ঞা আমি শপথ করে ইস্রায়েলীয়দের কাছে করেছিলাম সেখানে তুমিই তাদের নিয়ে যাবে। আমি নিজেই তোমার সংগে থাকব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
নূনের ছেলে ইউসাকে মাবুদ এই হুকুম দিলেন, “তুমি শক্তিশালী হও ও মনে সাহস আন। যে দেশ দেবার ওয়াদা আমি কসম খেয়ে বনি-ইসরাইলদের কাছে করেছিলাম সেখানে তুমিই তাদের নিয়ে যাবে। আমি নিজেই তোমার সংগে থাকব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নূনের পুত্র যিহোশূয়কে প্রভু পরমেশ্বর এই নির্দেশ দিলেনঃ তুমি দৃঢ় হও, সাহস কর কারণ ইসরায়েলীদের যে দেশ দিতে আমি প্রতিশ্রুত, সেই দেশে তুমিই তাদের নিয়ে যাবে। আমি তোমার সঙ্গে থাকব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন প্রভু নূনের পুত্র যিহোশূয়কে বললেন, “শক্ত হও, সাহসী হও| আমি ইস্রায়েলীয়দের যে দেশ দেব বলে প্রতিজ্ঞা করেছি, সেই দেশে তুমি তাদের নিয়ে যাবে আর আমি তোমার সাথে থাকব|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তিনি নূনের ছেলে যিহোশূয়কে আদেশ দিয়ে বললেন, “তুমি শক্তিশালী হও ও সাহস কর; কারণ আমি ইস্রায়েলের লোকদেরকে যে দেশ দিতে শপথ করেছি, সেই দেশে তুমি তাদেরকে নিয়ে যাবে এবং আমি তোমার সঙ্গী হব।”