Deuteronomy 31:26 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা এই তৌরাত কিতাব নিয়ে তোমাদের আল্লাহ্ মাবুদের নিয়ম সিন্দুকের পাশে রাখ; এটি তোমাদের বিরুদ্ধে সাক্ষীর জন্য সেই স্থানে থাকবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তোমরা এই বিধানপুস্তক নিয়ে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর নিয়ম-সিন্দুকের পাশে রাখো। এটি সেখানে তোমাদের বিরুদ্ধে সাক্ষী হয়ে থাকবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা এই ব্যবস্থাপুস্তক লইয়া তোমাদের ঈশ্বর সদাপ্রভুর নিয়ম-সিন্দুকের পার্শ্বে রাখ; ইহা তোমাদের বিরুদ্ধে সাক্ষীর জন্য সেই স্থানে থাকিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা এই ব্যবস্থা পুস্তক লইয়া তোমাদের ঈশ্বর সদাপ্রভুর নিয়ম সিন্দুকের পার্শ্বে রাখ; ইহা তোমাদের বিরুদ্ধে সাক্ষীর জন্য সেই স্থানে থাকিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“আইন-কানুনের এই বইটা নিয়ে তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর ব্যবস্থা-সিন্দুকের পাশে রাখ। এটা ইস্রায়েলীয়দের বিরুদ্ধে সাক্ষী হয়ে সেখানে থাকবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“এই তৌরাত কিতাব নিয়ে তোমরা তোমাদের মাবুদ আল্লাহ্র সাক্ষ্য-সিন্দুকের পাশে রাখ। এটা বনি-ইসরাইলদের বিরুদ্ধে সাক্ষী হয়ে সেখানে থাকবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের চুক্তি সিন্দুকের পাশে এই বিধান পুস্তকটি রাখ। এটি সেখানে তোমাদের বিপক্ষে সাক্ষী হয়ে থাকবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“ব্যবস্থাপুস্তক বই নিয়ে প্রভু তোমাদের ঈশ্বরের চুক্তির সিন্দুকের পাশে রাখ| তাহলে তা তোমাদের বিরুদ্ধে সাক্ষী হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“তোমরা এই নিয়মের বই নিয়ে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর নিয়ম সিন্দুকের পাশে রাখ; এটা তোমাদের বিরুদ্ধে সাক্ষীর জন্য সেই জায়গায় থাকবে।