Deuteronomy 31:28 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা নিজ নিজ বংশের সমস্ত প্রাচীনবর্গকে ও কর্মকর্তাদেরকে আমার কাছে একত্র কর; আমি তাদের কর্ণগোচরে এসব কথা বলি এবং তাদের বিরুদ্ধে আসমান ও দুনিয়াকে সাক্ষী করি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা তোমাদের গোষ্ঠীর প্রবীণ নেতাদের ও কর্মকর্তাদের আমার সামনে একত্র করো, যেন আমি তাদের শুনবার জন্য এসব কথা বলি এবং তাদের বিরুদ্ধে মহাকাশ ও পৃথিবীকে সাক্ষী করি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা আপন আপন বংশের সমস্ত প্রাচীনবর্গকে ও কর্ম্মচারীকে আমার নিকটে একত্র কর; আমি তাহাদের কর্ণগোচরে এই সকল কথা বলি, এবং তাহাদের বিরুদ্ধে আকাশমণ্ডল ও পৃথিবীকে সাক্ষী করি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা আপন আপন বংশের সমস্ত প্রাচীনবর্গকে ও কর্মচারীকে আমার নিকটে একত্র কর; আমি তাহাদের কর্ণগোচরে এই সকল কথা বলি, এবং তাহাদের বিরুদ্ধে আকাশমণ্ডল ও পৃথিবীকে সাক্ষী করি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা তোমাদের গোষ্ঠীর বৃদ্ধ নেতাদের ও কর্মচারীদের সবাইকে আমার সামনে জড়ো কর। আমি তাদের এই সব কথা বলতে চাই আর মহাকাশ ও পৃথিবীকে তাদের বিরুদ্ধে সাক্ষী রেখে যেতে চাই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা তোমাদের গোষ্ঠীর বৃদ্ধ নেতাদের ও কর্মচারীদের সবাইকে আমার সামনে জমায়েত কর। আমি তাদের এই সব কথা বলতে চাই আর আসমান ও জমীনকে তাদের বিরুদ্ধে সাক্ষী রেখে যেতে চাই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের নিজ নিজ গোষ্ঠীর প্রবীণ নেতা ও পরিচালকদের সকলকে আমার কাছে একত্র কর। আমি স্বর্গ ও মর্ত্যকে সাক্ষী রেখে তাদের এই সমস্ত কথা শোনাব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমার পরিবারগোষ্ঠীর সমস্ত উচ্চপদস্থ কর্মচারী ও নেতাদের এক জায়গায় জড়ো করো| আমি তাদের এই সব বিষয় বলব এবং তাদের বিরুদ্ধে আকাশ ও পৃথিবীকে সাক্ষী করবো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা নিজেদের বংশের সমস্ত প্রাচীনদেরকে ও কর্ম্মচারীকে আমার কাছে জড়ো কর; আমি তাদের কানে এই সব কথা বলি এবং তাদের বিরুদ্ধে আকাশমণ্ডল ও পৃথিবীকে সাক্ষী করি।