Deuteronomy 31:30 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে মূসা প্রথম থেকে শেষ পর্যন্ত ইসরাইলের সমস্ত সমাজের কর্ণগোচরে এই গজলের কথাগুলো বলতে লাগলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর সমস্ত ইস্রায়েলী যারা সমবেত হয়েছিল মোশি তাদের এই গানের কথাগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত শোনালেন:
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে মোশি সমাপ্তি পর্য্যন্ত ইস্রায়েলের সমস্ত সমাজের কর্ণগোচরে এই গীতের কথাগুলি বলিতে লাগিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে মোশি প্রথম হইতে শেষ পর্যন্ত ইস্রায়েলের সমস্ত সমাজের কর্ণগোচরে এই গীতের কথাগুলি বলিতে লাগিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর মোশি এই গানের কথাগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত ইস্রায়েলীয়দের শোনালেন:
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর মূসা এই গজলের কথাগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত বনি-ইসরাইলদের শোনালেন:
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর মোশি সমগ্র ইসরায়েলী সমাজকে এই গীতটি গেয়ে শোনালেন:
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলের সমস্ত লোক এক জায়গায় জড়ো হলে মোশি তাদের জন্য এই গানের সবটাই গাইলেন:
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে মোশি শেষ পর্যন্ত ইস্রায়েলের সমস্ত সমাজের কাছে এই গানের কথা গুলি বলতে লাগলেন।