Deuteronomy 31:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মাবুদ আমোরীয়দের সীহোন ও উজ নামক দুই বাদশাহ্কে বিনাশ করে তাদের ও তাদের দেশের প্রতি যেমন করেছেন, ওদের প্রতিও তেমনি করবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইমোরীয়দের রাজা সীহোন এবং ওগ আর তাদের দেশ যেমন সদাপ্রভু ধ্বংস করে দিয়েছিলেন তেমনি তিনি সেইসব জাতিকেও ধ্বংস করবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সদাপ্রভু ইমোরীয়দের সীহোন ও ওগ নামক দুই রাজাকে বিনাশ করিয়া তাহাদের প্রতি ও তাহাদের দেশের প্রতি যেমন করিয়াছেন, উহাদের প্রতিও তদ্রূপ করিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সদাপ্রভু ইমোরীয়দের সীহোন ও ওগ নামক দুই রাজাকে বিনাশ করিয়া তাহাদের প্রতি ও তাহাদের দেশের প্রতি যেমন করিয়াছেন, উহাদের প্রতিও তদ্রূপ করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইমোরীয়দের রাজা সীহোন এবং ওগ আর তাঁদের দেশ যেমন সদাপ্রভু ধ্বংস করে দিয়েছিলেন তেমনি করে তিনি সেই সব জাতিও ধ্বংস করে ফেলবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমোরীয়দের বাদশাহ্ সীহোন এবং উজ আর তাঁদের দেশ যেমন মাবুদ ধ্বংস করে দিয়েছিলেন তেমনি করে তিনি সেই সব জাতিও ধ্বংস করে ফেলবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর ইমোরীদের দুই রাজা সিহোন ও ওগের এবং তাদের দেশের যে দশা করেছেন তেমনি তিনি এই জাতিগুলিকেও ধ্বংস করবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“প্রভু সীহোন এবং ওগ এই ইমোরীয় রাজাদের ধ্বংস করে তাদের প্রতি এবং তাদের দেশের প্রতি যা করেছিলেন এদের প্রতিও তাই করবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সদাপ্রভু ইমোরীয়দের সীহোন ও ওগ নামে দুই রাজাকে ধ্বংস করে তাদের প্রতি ও তাদের দেশের প্রতি যেমন করেছেন, ওদের প্রতিও সেরকম করবেন।