Deuteronomy 31:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা বলবান হও ও সাহস কর, ভয় করো না, তাদের থেকে মহাভয়ে ভীত হয়ো না; কেননা তোমার আল্লাহ্‌ মাবুদ নিজে তোমার সঙ্গে যাচ্ছেন, তিনি তোমাকে ছাড়বেন না, তোমাকে ত্যাগ করবেন না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা বলবান হও ও সাহস করো। তাদের তোমরা ভয় পেয়ো না কিংবা আতঙ্কগ্রস্ত হোয়ো না, কারণ তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের সঙ্গে যাবেন; তিনি কখনও তোমাদের ছেড়ে যাবেন না বা ত্যাগ করবেন না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা বলবান হও ও সাহস কর, ভয় করিও না, তাহাদের হইতে মহাভয়ে ভীত হইও না; কেননা তোমার ঈশ্বর সদাপ্রভু আপনি তোমার সহিত যাইতেছেন, তিনি তোমাকে ছাড়িবেন না, তোমাকে ত্যাগ করিবেন না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা বলবান হও ও সাহস কর, ভয় করিও না, তাহাদের হইতে মহাভয়ে ভীত হইও না; কেননা তোমার ঈশ্বর সদাপ্রভু আপনি তোমার সহিত যাইতেছেন, তিনি তোমাকে ছাড়িবেন না, তোমাকে ত্যাগ করিবেন না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা শক্ত হও ও মনে সাহস আন। তাদের দেখে তোমরা ভয় পেয়ো না কিম্বা কেঁপে উঠো না, কারণ তোমাদের ঈশ্বর সদাপ্রভুই তোমাদের সংগে যাবেন। তিনি কখনও তোমাদের ছেড়ে যাবেন না বা ত্যাগ করবেন না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা শক্ত হও ও মনে সাহস আন। তাদের দেখে তোমরা ভয় পেয়ো না কিংবা কেঁপে উঠো না, কারণ তোমাদের মাবুদ আল্লাহ্‌ই তোমাদের সংগে যাবেন। তিনি কখনও তোমাদের ছেড়ে যাবেন না বা ত্যাগ করবেন না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা দৃঢ় হও, সাহস কর, ভয় করো না, ওদের ভয়ে ভীত হয়ো না। তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর স্বয়ং তোমাদের সঙ্গে থাকবেন, তিনি তোমাদের নিরাশ করবেন না বা পরিত্যাগ করবেন না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দৃঢ় এবং সাহসী হও, ঐ সমস্ত লোকদের ভয় পেও না! কারণ প্রভু, তোমাদের ঈশ্বর, তোমাদের সঙ্গে আছেন| তিনি তোমাদের ছেড়ে যাবেন না বা হতাশ করবেন না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা শক্তিশালী হও ও সাহস কর, ভয় কোরো না, তাদের থেকে ভীত হয়ো না; কারণ তোমার ঈশ্বর সদাপ্রভু নিজে তোমার সঙ্গে যাচ্ছেন, তিনি তোমাকে ছাড়বেন না, তোমাকে ত্যাগ করবেন না।”