Deuteronomy 31:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে মূসা এই শরীয়ত লিখলেন এবং লেবি-বংশজাত ইমামেরা, যারা মাবুদের শরীয়ত-সিন্দুক বহন করতো তাদের ও ইসরাইলের সমস্ত প্রাচীনদের হাতে তা দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে মোশি এই বিধান লিখলেন এবং লেবি গোষ্ঠীর যাজকদের, যারা সদাপ্রভুর নিয়ম-সিন্দুক বয়ে নিয়ে যেতেন, তাদের ও ইস্রায়েলের সমস্ত প্রবীণ নেতাদের হাতে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে মোশি এই ব্যবস্থা লিখিলেন, এবং লেবি-বংশজাত যাজকগণ, যাহারা সদাপ্রভুর নিয়ম-সিন্দুক বহন করিত, তাহাদিগকে ও ইস্রায়েলের সমস্ত প্রাচীনবর্গকে সমর্পণ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে মোশি এই ব্যবস্থা লিখিলেন, এবং লেবি-বংশজাত যাজকগণ, যাহারা সদাপ্রভুর নিয়ম-সিন্দুক বহন করিত, তাহাদিগকে ও ইস্রায়েলের সমস্ত প্রাচীনবর্গকে সমর্পণ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লেবি-গোষ্ঠীর পুরোহিতেরা, যাঁরা সদাপ্রভুর সাক্ষ্য-সিন্দুকটি বয়ে নিয়ে যেতেন, মোশি সমস্ত আইন-কানুন লিখে তাঁদের হাতে ও ইস্রায়েলীয়দের বৃদ্ধ নেতাদের হাতে দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লেবি-গোষ্ঠীর ইমামেরা, যাঁরা মাবুদের সাক্ষ্য-সিন্দুকটি বয়ে নিয়ে যেতেন, মূসা সমস্ত শরীয়ত লিখে তাঁদের হাতে ও বনি-ইসরাইলদের বৃদ্ধ নেতাদের হাতে দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশি তখন এই বিধান লিপিবদ্ধ করলেন এবং লেবি বংশীয় পুরোহিত, যারা চুক্তি সিন্দুক বহন করত, তাদের ও ইসরায়েলীদের প্রবীণ নেতৃবৃন্দের হাতে দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর মোশি সেই শিক্ষাগুলি লিখে যাজকদের হাতে দিলেন| যাজকরা ছিল লেবি গোষ্ঠীর লোক, যাদের কাজ ছিল প্রভুর চুক্তির সেই সিন্দুক বহন করা| মোশি ইস্রায়েলের সমস্ত প্রবীণদের কাছেও শিক্ষাগুলি দিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে মোশি এই নিয়ম লিখলেন এবং লেবির ছেলেরা যাজকরা, যারা সদাপ্রভুর নিয়ম সিন্দুক বহন করত, তাদেরকে ও ইস্রায়েলের সব প্রাচীনদেরকে সমর্পণ করলেন।