Deuteronomy 32:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি তাকে পেলেন মরুভূমির দেশে, যেখানে পশুরা গর্জন করে সেই ঘোর মরুভূমিতে; তিনি তাকে বেষ্টন করলেন, তার তত্ত্ব নিলেন, নয়ন-তারার মত তাকে রক্ষা করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি তাকে এক মরুএলাকায় পেলেন, অনুর্বর এবং গর্জন ভরা স্থানে। তিনি তাকে ঘিরে রাখলেন ও তার যত্ন নিলেন; তিনি তাকে চোখের মণির মতো পাহারা দিলেন,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি তাহাকে পাইলেন প্রান্তর-দেশে, পশুগর্জ্জনময় ঘোর মরুভূমিতে; তিনি তাহাকে বেষ্টন করিলেন, তাহার তত্ত্ব লইলেন, নয়ন-তারার ন্যায় তাহাকে রক্ষা করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি তাহাকে পাইলেন প্রান্তর দেশে, পশুগর্জনময় ঘোর মরুভূমিতে; তিনি তাহাকে বেষ্টন করিলেন, তাহার তত্ত্ব লইলেন, নয়ন-তারার ন্যায় তাহাকে রক্ষা করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি তাকে এক মরু-এলাকায় পেলেন, পেলেন গর্জন-ভরা এক নির্জন জায়গায়। তিনি তাকে ঘিরে রাখলেন, যত্ন করলেন; তাকে চোখের মণির মত করে পাহারা দিয়ে রাখলেন,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি তাকে এক মরুভূমিতে পেলেন, পেলেন গর্জন্তভরা এক নির্জন জায়গায়। তিনি তাকে ঘিরে রাখলেন, যত্ন করলেন; তাকে চোখের মণির মত করে পাহারা দিয়ে রাখলেন,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি তাদের খুঁজে পেলেন মরুপ্রান্তরে গর্জনমুখর জনহীন সেই উষর প্রান্তর, তিনি তাকে রাখলেন, লালন করলেন,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“প্রভু যাকোবকে মরুভূমিতে এক বাতাস তাড়িত দেশে পেলেন| প্রভু যাকোবের তত্ত্বাবধানের জন্য তাকে বেষ্টন করলেন| তাঁর নিজের চোখের তারার মত তাকে রক্ষা করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি তাকে পেলেন মরুপ্রান্তের দেশে, পশুগর্জনময় ঘোর মরুপ্রান্তে; তিনি তাকে ঘিরে নিলেন, তার যত্ন করলেন, চোখের তারার মতো তাকে রক্ষা করলেন।