Deuteronomy 32:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি গরুর দুধের মাখন, ভেড়ীর দুধ, ভেড়ার বাচ্চার চর্বি সহ, বাশন দেশজাত ভেড়া ও ছাগল এবং উত্তম গমের সার তাকে দিলেন; তুমি আঙ্গুরের নির্যাস আঙ্গুর-রস পান করলে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পশুপাল থেকে দই ও দুধ দিয়ে এবং স্বাস্থ্যবান মেষ ও ছাগল দিয়ে, বাশনের বাছাই করা মেষ দিয়ে এবং পরিপুষ্ট গম দিয়ে। তোমরা গেঁজে ওঠা আঙুরের রস পান করলে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি গোরুর নবনীত, মেষীর দুগ্ধ, মেষশাবকের মেদ সহ, বাশন দেশজাত মেষ, ও ছাগ, এবং উত্তম গোমের সার তাহাকে দিলেন; তুমি দ্রাক্ষার রক্ত দ্রাক্ষারস পান করিলে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি গরুর নবনীত, মেষীর দুগ্ধ, মেষশাবকের মেদ সহ, বাশন দেশজাত মেষ ও ছাগ, এবং উত্তম গমের সার তাহাকে দিলেন; তুমি দ্রাক্ষার নির্যাস দ্রাক্ষারস পান করিলে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি তাকে খাওয়ালেন গরুর দুধের দই আর ছাগল ও ভেড়ার দুধ, আর খাওয়ালেন মোটাসোটা ভেড়ার বাচ্চার মাংস, ছাগলের মাংস আর বাশন দেশের পুরুষ ভেড়ার মাংস। তিনি তাকে খাওয়ালেন পরিপুষ্ট গম। হে ইস্রায়েল, তুমি গেঁজে ওঠা আংগুর-রস খেয়েছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি তাকে খাওয়ালেন গরুর দুধের দই আর ছাগল ও ভেড়ার দুধ, আর খাওয়ালেন মোটাসোটা ভেড়ার বাচ্চার গোশ্‌ত, ছাগলের গোশ্‌ত আর বাশন দেশের পুরুষ ভেড়ার গোশ্‌ত। তিনি তাকে খাওয়ালেন পরিপুষ্ট গম। হে ইসরাইল, তুমি গেঁজে ওঠা আংগুর-রস খেয়েছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি গরু ও মেষের পাল থেকে দিলেন দুগ্ধ ও নবনী, দিলেন নধরকান্তি ছাগ ও মেষের পাল, তার সঙ্গে দিলেন তাদের সেরা গমের ফসল, তৃপ্ত করলেন তাদের উত্তম দ্রাক্ষারসে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু ইস্রায়েলকে দিলেন গো-পাল হতে উৎপন্ন মাখন এবং মেষপালের দুধ| তিনি ইস্রায়েলকে দিলেন মোটা-সোটা মেষ ও ছাগল; বাশনের সেরা মেষ এবং মিহি উৎকৃষ্ট গমের আটা| তোমরা ইস্রায়েলের লোকরা দ্রাক্ষারস, লাল রঙের দ্রাক্ষারস পান করলে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি গরুর মাখন, মেষীর দুগ্ধ্‌, মেষশাবকের মেদ সহ, বাশন দেশজাত মেষ ও ছাগ এবং উত্তম গমের সার তাকে দিলেন; তুমি দ্রাক্ষা ফলের দ্রাক্ষারস পান করলে।