Deuteronomy 32:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু যিশুরূণ হৃষ্টপুষ্ট হয়ে পদাঘাত করলো। তুমি হৃষ্টপুষ্ট, স্থূল ও তৃপ্ত হলে; অমনি সে তার নির্মাতা আল্লাহ্‌কে ত্যাগ করলো, তার উদ্ধারের শৈলকে লঘু জ্ঞান করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিশুরূণ হৃষ্টপুষ্ট হয়ে লাথি মারল; অতিরিক্ত খেয়ে, তারা ভারী ও চকচকে হয়ে। যে ঈশ্বর তাদের নির্মাণ করেছেন তাঁকে পরিত্যাগ করেছে এবং তাদের পরিত্রাতা সেই শৈলকে প্রত্যাখ্যান করেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু যিশুরূণ হৃষ্টপুষ্ট হইয়া পদাঘাত করিল। তুমি হৃষ্টপুষ্ট, স্থূল ও তৃপ্ত হইলে; অমনি সে আপন নির্ম্মাতা ঈশ্বরকে ছাড়িল, আপন পরিত্রাণের শৈলকে লঘু জ্ঞান করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু যিশুরূণ হৃষ্টপুষ্ট হইয়া পদাঘাত করিল। তুমি হৃষ্টপুষ্ট, স্থূল ও তৃপ্ত হইলে; অমনি সে আপন নির্মাতা ঈশ্বরকে ছাড়িল, আপন পরিত্রাণের শৈলকে লঘু জ্ঞান করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু মোটা হয়ে যিশুরূণ লাথি মারল। হে যিশুরূণ, তুমি অতিরিক্ত খেয়ে ভারী ও মোটা হয়েছ। তারপর সে তার সৃষ্টিকর্তা ঈশ্বরকে ত্যাগ করল, আর ছোট করে দেখল তার আশ্রয়-পাহাড়কে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু মোটা হয়ে যিশুরূণ লাথি মারল। হে যিশুরূণ, তুমি অতিরিক্ত খেয়ে ভারী ও মোটা হয়েছ। তারপর সে তার সৃষ্টিকর্তা আল্লাহ্‌কে ত্যাগ করল, আর ছোট করে দেখল তার আশ্রয়-পাহাড়কে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু যিশূরুণ হৃষ্টপুষ্ট হয়ে করল পদাঘাত, মেদবাহুল্যে সে হল স্থূল ও মসৃণ আর তখন সে পরিত্যাগ করল তার স্রষ্টা ঈশ্বরকে, তার প্রাণশৈলকে করল উপহাস।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“কিন্তু যিশুরূণ হৃষ্টপুষ্ট হলে ষাঁড়ের মত পদাঘাত করল| (হ্যাঁ, তোমাদের পেট ভরে খাওয়ানো হয়েছিল! তোমরা পুষ্ট ও মেদযুক্ত হলে|) তখন সে তার নির্মাতা, তার ঈশ্বরকে পরিত্যাগ করল| যে শৈল তাকে পরিত্রাণ করেছিল তার থেকে পালাল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু যিশুরূ ণ হৃষ্টপুষ্ট হয়ে পদাঘাত করল। তুমি হৃষ্টপুষ্ট, মোটা ও তৃপ্ত হলে; অমনি সে নিজের সৃষ্টি কর্তা ঈশ্বরকে ছাড়ল, নিজের পরিত্রানের শিলাকে ছোট মনে করল।