Deuteronomy 32:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা কোরবানী করলো ভূতদের উদ্দেশে, যারা আল্লাহ্ নয়, দেবতাদের উদ্দেশে, যাদেরকে তারা জানত না, নতুন, নবজাত দেবতাদের উদ্দেশে, যাদেরকে তোমাদের পিতৃগণ ভয় করতো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা মিথ্যা দেবতাদের কাছে বলিদান করেছে, যারা ঈশ্বর নয়, যে দেবতাদের তারা জানত না, যে দেবতারা কিছুদিন আগে সম্প্রতি হাজির হয়েছে, যে দেবতাদের তোমাদের পূর্বপুরুষেরা ভয় করত না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা বলিদান করিল ভূতগণের উদ্দেশে, যাহারা ঈশ্বর নয়, দেবগণের উদ্দেশে, যাহাদিগকে তাহারা জানিত না, নূতন, নবজাত দেবগণের উদ্দেশে, যাহাদিগকে তোমাদের পিতৃগণ ভয় করিত না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা বলিদান করিল ভূতগণের উদ্দেশে, যাহারা ঈশ্বর নয়, দেবগণের উদ্দেশে, যাহাদিগকে তাহারা জানিত না, নূতন, নবজাত দেবগণের উদ্দেশে, যাহাদিগকে তোমাদের পিতৃগণ ভয় করিত না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা বলি দিল মন্দ আত্মাদের উদ্দেশে যারা ঈশ্বর নয়, তারা উৎসর্গের অনুষ্ঠান করল নতুন দেব-দেবতার উদ্দেশে, যারা মাত্র কিছুদিন আগে দেখা দিয়েছে, যাদের তোমাদের পূর্বপুরুষেরা ভয় করত না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা কোরবানী দিল ভূতদের উদ্দেশে যারা মাবুদ নয়, তারা কোরবানী দিল নতুন দেব-দেবীর উদ্দেশে, যারা মাত্র কিছুদিন আগে দেখা দিয়েছে, যাদের তোমাদের পূর্বপুরুষেরা ভয় করত না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা বলি উৎসর্গ করল অলীক অসার অপদেবতাদের উদ্দেশে, এমন দেবতাদের উদ্দেশে যাদের তারা জানত না, নবলব্ধ সেই দেবতাদের উদ্দেশে তোমাদের পিতৃপুরুষেরা যাদের করে নি মান্য।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা ভূতদের উদ্দেশ্যে বলিদান উৎসর্গ করল, যারা ঈশ্বর ছিল না| ঐ দেবতারা ছিল নতুন, যাদের তারা জানত না| ঐ সব নতুন দেবতাদের তাদের পূর্বপুরুষরাও জানত না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা বলিদান করল ভূতদের উদ্দেশ্যে, যারা ঈশ্বর নয়, দেবতাদের উদ্দেশ্যে, যাদেরকে তারা জানত না, বর্তমান দেবতাদের উদ্দেশ্যে, যাদেরকে তোমাদের পূর্ব পুরুষরা ভয় করত না।