Deuteronomy 32:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ দেখলেন, ঘৃণা করলেন নিজের পুত্রকন্যাদের কৃত অসন্তোষজনক কাজের জন্য।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তা দেখে সদাপ্রভু তাদের অগ্রাহ্য করেছেন কারণ তিনি তাঁর ছেলে ও তাঁর মেয়েদের দ্বারা অসন্তুষ্ট হয়েছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু দেখিলেন, ঘৃণা করিলেন, নিজ পুত্রকন্যাদের কৃত অসন্তোষজনক কার্য্য প্রযুক্ত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু দেখিলেন, ঘৃণা করিলেন, নিজ পুত্রকন্যাদের কৃত অসন্তোষজনক কার্য প্রযুক্ত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তা দেখে সদাপ্রভু তাঁর ছেলেমেয়েদের দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন, কারণ তারা তাঁর ক্রোধ জাগিয়ে তুলেছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তা দেখে মাবুদ তাঁর ছেলেমেয়েদের দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন, কারণ তারা তাঁর রাগ জাগিয়ে তুলেছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর তাঁর পুত্র-কন্যাদের এই আচরণে বিরূপ হলেন, প্রত্যাখ্যান করলেন তাদের।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“প্রভু এসব দেখলেন এবং তাদের প্রতি প্রচণ্ড ক্রুদ্ধ হলেন| তাঁর পুত্র কন্যারাই তাঁকে ক্রুদ্ধ করল!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু দেখলেন, ঘৃণা করলেন, নিজের ছেলে মেয়েদের করা অসন্তোষজনক কাজের জন্য।