Deuteronomy 32:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার উপদেশ বৃষ্টির মত করে পড়বে, আমার কথা শিশিরের মত করে পড়বে, ঘাসের উপরে পড়া বিন্দু বিন্দু বৃষ্টির মত, লতাগুল্মের উপরে পড়া পানির স্রোতের মত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার শিক্ষা বৃষ্টির মতো করে ঝরে পড়ুক আর আমার কথা শিশিরের মতো করে নেমে আসুক, নতুন ঘাসের উপর পড়া বিন্দু বিন্দু বৃষ্টির মতো, কোমল চারাগাছের উপর পড়ুক ভারী বৃষ্টির মতো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার উপদেশ বৃষ্টির ন্যায় বর্ষিবে, আমার কথা শিশিরের ন্যায় ক্ষরিবে, তৃণের উপরে পতিত বিন্দু বিন্দু বৃষ্টির ন্যায়, শাকের উপরে পতিত জলধারার ন্যায়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার উপদেশ বৃষ্টির ন্যায় বর্ষিবে, আমার কথা শিশিরের ন্যায় ক্ষরিবে, তৃণের উপরে পতিত বিন্দু বিন্দু বৃষ্টির ন্যায়, শাকের উপরে পতিত জলধারার ন্যায়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার শিক্ষা বৃষ্টির মত করে ঝরে পড়ুক, আমার কথা শিশিরের মত করে নেমে আসুক। হালকা এক পস্‌লা বৃষ্টির মত করে তা নতুন ঘাসের উপর ঝরে পড়ুক, আর গাছ-গাছড়ার উপর ভারী বৃষ্টি হয়ে তা পড়ুক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার শিক্ষা বৃষ্টির মত করে ঝরে পড়ুক, আমার কথা শিশিরের মত করে নেমে আসুক। হালকা এক পস্‌লা বৃষ্টির মত করে তা নতুন ঘাসের উপর ঝরে পড়ুক, আর গাছ-গাছড়ার উপর ভারী বৃষ্টি হয়ে তা পড়ুক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বর্ষিত হোক বৃষ্টির মত আমার উপদেশ, ঝরে পড়ুক আমার কথা শিশিরের মত, নরম ঘাসের বুকে বিন্দু বিন্দু বৃষ্টিপাতের মত, লতাপল্লবে ঝরে পড়া বারিধারার মত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার উপদেশ বৃষ্টির মত ঝরবে, যেমন শিশির পড়ে মাটির উপরে, বৃষ্টির ধারা ঘাসের উপর পড়ে, যেমন সবুজ গাছপালার উপর বৃষ্টি নামে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার শিক্ষা বৃষ্টির মতো বর্ষণ হবে, আমার কথা শিশিরের মতো নেমে আসবে, ঘাসের ওপরে পড়া বিন্দু বিন্দু বৃষ্টির মতো, শাকের ওপরে পড়া জলধারার মতো।