Deuteronomy 32:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি বললেন, আমি ওদের থেকে আমার মুখ আচ্ছাদন করবো; ওদের শেষদশা কি হবে, দেখবো; কেননা ওরা বিপরীতাচারী বংশ, ওরা অবিশ্বস্ত সন্তান।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি বললেন, “আমি তাদের থেকে আমার মুখ লুকাব, এবং তাদের শেষ দশা কী হয় তা দেখব; কেননা তারা এক বিপথগামী বংশ, সন্তানেরা যারা অবিশ্বস্ত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি কহিলেন, আমি উহাদের হইতে আপন মুখ আচ্ছাদন করিব; উহাদের শেষদশা কি হইবে, দেখিব; কেননা উহারা বিপরীতাচারী বংশ, উহারা বিশ্বাসঘাতক সন্তান।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি কহিলেন, আমি উহাদের হইতে আপন মুখ আচ্ছাদন করিব; উহাদের শেষদশা কি হইবে, দেখিব; কেননা উহারা বিপরীতাচারী বংশ, উহারা বিশ্বাসঘাতক সন্তান।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি বললেন, “আমি তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেব, শেষে তাদের দশা কি হয় দেখব; কারণ এরা উল্টা পথে চলা জাতি, অবিশ্বস্ত সন্তান।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি বললেন, “আমি তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেব, শেষে তাদের দশা কি হয় দেখব; কারণ এরা উল্টা পথে চলা জাতি, বেঈমান সন্তান।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বললেন তিনি: আমি এদের পরিত্যাগ করব, দেখব এদের পরিণতি! বিদ্রোহী প্রজন্ম এরা অবিশ্বস্ত সন্তান!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই প্রভু বললেন, ‘আমি তাদের থেকে মুখ ফিরিয়ে নেব, তারপর দেখা যাবে কি ঘটে! তারা বিরুদ্ধাচারী| তারা বিশ্বাসঘাতক সন্তান|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি বললেন, “আমি ওদের থেকে নিজের মুখ ঢেকে রাখব;” তিনি বললেন, “ওদের শেষদশা কি হবে, দেখব; কারণ ওরা বিপরীতধর্মী বংশ, ওরা অবিশ্বস্ত সন্তান।