Deuteronomy 32:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা আমার ক্রোধে আগুন প্রজ্বলিত হল, তা নিচস্থ পাতাল পর্যন্ত দগ্ধ করে, দুনিয়া ও তাতে উৎপন্ন বস্তু গ্রাস করে, পর্বতগুলোর মূলে আগুন লাগায়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কেননা আমার ক্রোধের আগুন জ্বলে উঠবে, যা পাতাল পর্যন্ত পুড়িয়ে দেবে। যা পৃথিবী ও তার ফসল গ্রাস করবে এবং পাহাড়ের ভিতে আগুন জ্বালাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা আমার ক্রোধে অগ্নি প্রজ্বলিত হইল, তাহা অধঃস্থ পাতাল পর্য্যন্ত দগ্ধ করে, পৃথিবী ও তদুৎপন্ন বস্তু গ্রাস করে, পর্ব্বত সকলের মূলে আগুন লাগায়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা আমার ক্রোধে অগ্নি প্রজ্বলিত হইল, তাহা অধঃস্থ পাতাল পর্যন্ত দগ্ধ করে, পৃথিবী ও তদুৎপন্ন বস্তু গ্রাস করে, পর্বত সকলের মূলে আগুন লাগায়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার ক্রোধের আগুন জ্বলে উঠেছে; সেই আগুন জ্বলছে মৃতস্থানের সবচেয়ে নীচু জায়গা পর্যন্ত। সেই আগুন পৃথিবী ও তার সব ফসল খেয়ে ফেলবে আর আগুন লাগাবে সব পাহাড়ের তলায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার রাগের আগুন জ্বলে উঠেছে; সেই আগুন জ্বলছে কবরের সবচেয়ে নীচু জায়গা পর্যন্ত। সেই আগুন দুনিয়া ও তার সব ফসল খেয়ে ফেলবে আর আগুন লাগাবে সব পাহাড়ের তলায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবার আমার রোষানল হয়েছে প্রজ্বলিত, পাতালের তলদেশও জ্বলে উঠবে তার দহনে, পৃথিবী ও তার সমস্ত ফসল পতিত হবে তার গ্রাসে, পর্বতশ্রেণীর মূলদেশও গ্রাস করবে সেই ভয়াবহ অগ্নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার ক্রোধ আগুনের মত জ্বলবে, তা কবরের গভীরতম স্থানও জ্বালিয়ে দেবে, তা পৃথিবী ও পৃথিবীতে উৎপন্ন সবকিছু জ্বালাবে, তা পর্বতগুলির মূলে পৌঁছে সেটাও জ্বালাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ আমার রাগে আগুন জ্বলে উঠল, তা নীচের পাতাল পর্যন্ত দগ্ধ করে, পৃথিবী ও ফসল গ্রাস করে, পর্বত সব কিছুর ভিত্তিতে আগুন লাগায়।