Deuteronomy 32:24 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা ক্ষুধায় ক্ষীণ হবে, জ্বলন্ত অঙ্গারে ও উগ্র সংহারে আক্রান্ত হবে; আমি তাদের কাছে জন্তুদের দাঁত পাঠাবো, ধূলির উপরে বুকে ভর করে চলা সাপের বিষ সহকারে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তাদের বিরুদ্ধে দেহ ক্ষয় করা দুর্ভিক্ষ আনব, ধ্বংসকারী মহামারি ও কষ্ট ভরা রোগ পাঠিয়ে দেব; আমি তাদের বিরুদ্ধে বন্য দাঁতাল পশুদের আর বুকে ভর দিয়ে চলা বিষাক্ত সাপ পাঠাব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা ক্ষুধাতে ক্ষীণ হইবে, জ্বলন্ত অঙ্গারে ও উগ্র সংহারে কবলিত হইবে; আমি তাহাদের কাছে জন্তুদের দন্ত পাঠাইব, ধূলিস্থ উরোগামীদের বিষ সহকারে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা ক্ষুধাতে ক্ষীণ হইবে, জ্বলন্ত অঙ্গারে ও উগ্র সংহারে কবলিত হইবে; আমি তাহাদের কাছে জন্তুদের দন্ত পাঠাইব, ধূলিস্থ উরোগামীদের বিষ সহকারে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি তাদের উপর দেহ ক্ষয় করা দুর্ভিক্ষ, ধ্বংসকারী মড়ক আর কষ্ট ভরা রোগ পাঠিয়ে দেব। তাদের বিরুদ্ধে আমি বুনো দাঁতাল পশু আর বুকে ভর করে চলা বিষাক্ত সাপ পাঠিয়ে দেব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি তাদের উপর দেহ ক্ষয় করা দুর্ভিক্ষ, ধ্বংসকারী মহামারী আর কষ্ট ভরা রোগ পাঠিয়ে দেব। তাদের বিরুদ্ধে আমি বুনো দাঁতাল পশু আর বুকে ভর করে চলা বিষাক্ত সাপ পাঠিয়ে দেব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রচণ্ড দুর্ভিক্ষে শীর্ণ হবে তারা, দারুণ দহনে, ভয়ঙ্কর মহামারীতে তারা হবে আক্রান্ত। আমি পাঠাব হিংস্র জন্তু ও বিষধর সরীসৃপদের, তারা দংশন করবে তাদের।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা ক্ষুধায় রোগা হয়ে যাবে| ভয়ঙ্কর সব রোগ তাদের ধ্বংস করে ফেলবে| আমি তাদের বিরুদ্ধে বন্য জন্তু পাঠাব| বিষাক্ত সাপ দ্বারা তারা দংশিত হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা খিদেতে দুর্বল হবে, জ্বলন্ত তাপে ও ভীষণভাবে ধ্বংসে কবলিত হবে; আমি তাদের কাছে জন্তুদের দাঁত পাঠাব, ধূলোতে অবস্থিত সরীসৃপের বিষ সহকারে।