Deuteronomy 32:25 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাইরে তলোয়ার, গৃহমধ্যে মহাভয় বিনাশ করবে; যুবক ও কুমারীকে, দুগ্ধপোষ্য শিশু ও শুক্লকেশ বৃদ্ধকে মারবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাস্তায় তরোয়াল দ্বারা তারা সন্তানহীন হবে; বাড়ির ভিতরে ভয়ের রাজত্ব চলবে। তাদের যুবক ও যুবতীরা, শিশুরা ও বৃদ্ধরা ধ্বংস হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বাহির খড়গ, গৃহমধ্যে মহাভয় বিনাশ করিবে; যুবক ও কুমারীকে, দগ্ধপোষ্য শিশু ও শুক্লকেশ বৃদ্ধকে মারিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বাহিরে খড়্‌গ, গৃহমধ্যে মহাভয় বিনাশ করিবে; যুবক ও কুমারীকে, দুগ্ধপোষ্য শিশু ও শুক্লকেশ বৃদ্ধকে মারিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শহরের বাইরে তলোয়ারের ঘায়ে তাদের সন্তানেরা মারা পড়বে, আর বাড়ীর ভিতরে ভয়ের রাজত্ব চলবে। তাদের সব যুবক-যুবতী, ছোট ছেলেমেয়ে আর বুড়োরা ধ্বংস হয়ে যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শহরের বাইরে তলোয়ারের আঘাতে তাদের সন্তানেরা মারা পড়বে, আর বাড়ীর ভিতরে ভয়ের রাজত্ব চলবে। তাদের সব যুবক-যুবতী, ছোট ছেলেমেয়ে আর বুড়োরা ধ্বংস হয়ে যাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বাইরে খড়্গাঘাতে, ঘরে মহাত্রাসে জর্জরিত হবে তারা, তরুণ, তরুণী, পতিত হবে মৃত্যুর করাল গ্রাসে দুগ্ধপোষ্য শিশু ও শুক্লকেশ বৃদ্ধ—কেউ পাবে না নিস্তার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পথে সৈন্যরা তাদের হত্যা করবে| বাড়ীর মধ্যেও মহাভয় বিনাশ করবে| সৈন্যরা যুবক যুবতীদের হত্যা করবে| তারা শিশু ও বৃদ্ধদেরও হত্যা করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বাইরে খড়গ এবং ঘরের মধ্যে ত্রাস বিনাশ করবে; যুবক ও কুমারীকে, দুধ খাওয়া শিশু ও সাদা চুল বিশিষ্ট বৃদ্ধকে মারবে।