Deuteronomy 32:27 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু ভয় করি, পাছে দুশমন বিরক্ত করে, পাছে তাদের দুশমনদের বিপরীত বিচার করে, পাছে তারা বলে, আমাদেরই হাত উন্নত, এসব কাজ মাবুদ করেন নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু আমি শত্রুদের বিদ্রুপ ভয় করেছিলাম, পাছে বিপক্ষেরা ভুল বোঝে আর বলে, ‘আমাদের শক্তি জয় করেছে; সদাপ্রভু এই সমস্ত করেননি।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু ভয় করি, পাছে শত্রু বিরক্ত করে, পাছে তাহাদের বিপক্ষগণ বিপরীত বিচার করে, পাছে তাহারা বলে, আমাদেরই হস্ত উন্নত, এ সকল কার্য্য সদাপ্রভু করেন নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু ভয় করি, পাছে শত্রু বিরক্ত করে, পাছে তাহাদের বিপক্ষগণ বিপরীত বিচার করে, পাছে তাহারা বলে, আমাদেরই হস্ত উন্নত, এই সকল কার্য সদাপ্রভু করেন নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু আমি জানতাম এতে শত্রু বড়াই করবে আর না বুঝে বলবে যে, তাদেরই জয় হয়েছে; সদাপ্রভু এই সব কিছুই করেন নি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু আমি জানতাম এতে শত্রু বড়াই করবে আর না বুঝে বলবে যে, তাদেরই জয় হয়েছে; মাবুদ এই সব কিছুই করেন নি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু ভাবলাম, ওদের শত্রুপক্ষ হয়তো উপহাস করে, বলবে আমায়, বলবে গর্বভরে: একাজ হয়েছে সম্ভব আমাদেরই বাহুবলে এ কীর্তি নয় প্রভু পরমেশ্বরের।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু আমি জানি তাদের শত্রুরা কি বলবে| তাদের শত্রুরা বুঝবে না| তারা বড়াই করে বলবে, “প্রভু ইস্রায়েলকে ধ্বংস করেন নি, আমরাই আমাদের শক্তিতে জয়ী হয়েছি!’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু ভয় করি, পাছে শত্রু বিরক্ত করে পাছে তাদের শত্রুরা বিপরীত বিচার করে, পাছে তারা বলে, আমাদেরই হাত উন্নত এ সব কাজ সদাপ্রভু করেননি।