Deuteronomy 32:30 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এক জন কিভাবে হাজার লোককে তাড়িয়ে দেয়, দু’জনকে দেখে দশ হাজার পালিয়ে যায়? না, তাদের শৈল তাদেরকে বিক্রি করলেন, মাবুদ তাদেরকে তুলে দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
একজন লোক কেমন করে হাজার জনকে তাড়াবে, কিংবা দুজনকে দেখে দশ হাজার পালাবে, যদি তাদের শৈল তাদের বিক্রি না করেন, যদি সদাপ্রভু তাদের তুলে না দেন?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এক জন কিরূপে সহস্র লোককে তাড়াইয়া দেয়, দুই জন দশ সহস্রকে পলাতক করে? না, তাহাদের শৈল তাহাদিগকে বিক্রয় করিলেন, সদাপ্রভু তাহাদিগকে সমর্পণ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
একজন কিরূপে সহস্র লোককে তাড়াইয়া দেয়, দুই জন দশ সহস্রকে পলাতক করে? না, তাহাদের শৈল তাহাদিগকে বিক্রয় করিলেন, সদাপ্রভু তাহাদিগকে সমর্পণ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কি করে একজন হাজার জনকে তাড়ায়, কি করে দু’জনকে দেখে দশ হাজার পালায়, যদি না তাদের আশ্রয়-পাহাড় শত্রুদের হাতে তাদের বিকিয়ে দিয়ে থাকেন, যদি না সদাপ্রভু শত্রুদের হাতে তাদের তুলে দিয়ে থাকেন?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কি করে একজন হাজার জনকে তাড়ায়, কি করে দু’জনকে দেখে দশ হাজার পালায়, যদি না তাদের আশ্রয়-পাহাড় শত্রুদের হাতে তাদের বিকিয়ে দিয়ে থাকেন, যদি না মাবুদ শত্রুদের হাতে তাদের তুলে দিয়ে থাকেন?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
একজন কি করে পিছু ধাওয়া করে সহস্রজনের, দশসহস্রকে বিতাড়িত করে মাত্র দুজনে? যদি না পরাক্রমী প্রভু পরমেশ্বর স্বয়ং তাদের করতেন সমর্পণ শত্রু হস্তে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একজন লোক কি কখনও 1000 লোককে তাড়িয়ে দিতে পারে? দুজন কি কখনও 10,000 লোককে পালাতে বাধ্য করতে পারে? এই সব তখনই ঘটে যখন প্রভু তাদের শত্রুর হাতে সমর্পণ করেন! এই সব তখনই ঘটে যদি শৈল তাদের দাসের মত বিক্রয়় করে দেন!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এক জন কিভাবে হাজার লোককে তাড়িয়ে দেয়, দুই জন্য দশ হাজারকে পালাতে সাহায্য করে? না, তাদের শিলা তাদেরকে বিক্রি করলেন, সদাপ্রভু তাদেরকে সমর্পণ করলেন।