Deuteronomy 32:35 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
প্রতিশোধ ও প্রতিফলদান আমারই কাজ, যে সময়ে তাদের পা পিছলে যাবে; কেননা তাদের বিপদের দিন নিকটবর্তী, তাদের জন্য যা যা নিরূপিত, শীঘ্রই আসবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রতিশোধ নেওয়া আমারই কাজ; আমি প্রতিফল দেব। সময় হলেই তাদের পা পিছলে যাবে; তাদের বিপর্যয়ের দিন নিকটবর্তী তাদের জন্য যা নিরূপিত তা তাড়াতাড়ি আসবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
প্রতিশোধ ও প্রতিফলদান আমারই কর্ম্ম, যে সময়ে তাহাদের পা পিছলিয়া যাইবে; কেননা তাহাদের বিপদের দিন নিকটবর্ত্তী, তাহাদের জন্য যাহা যাহা নিরূপিত, শীঘ্রই আসিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
প্রতিশোধ ও প্রতিফলদান আমারই কর্ম, যে সময়ে তাহাদের পা পিছলিয়া যাইবে; কেননা তাহাদের বিপদের দিন নিকটবর্তী, তাহাদের জন্য যাহা যাহা নিরূপিত, শীঘ্রই আসিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অন্যায়ের শাস্তি দেবার অধিকার আমারই; যার যা পাওনা আমি তাকে তা-ই দেব। সময় হলেই শত্রুদের পা পিছ্লে যাবে; তাদের ধ্বংসের দিন তাদের কাছে এসে গেছে। তাদের জন্য যা ঠিক করে রাখা হয়েছে, তা শীঘ্রই তাদের উপর এসে পড়বে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অন্যায়ের শাস্তি দেবার অধিকার আমারই; যার যা পাওনা আমি তাকে তা-ই দেব। সময় হলেই শত্রুদের পা পিছ্লে যাবে; তাদের ধ্বংসের দিন তাদের কাছে এসে গেছে। তাদের জন্য যা ঠিক করে রাখা হয়েছে, তা শীঘ্রই তাদের উপর এসে পড়বে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রতিশোধ গ্রহণ ও প্রতিফল দান আমারই কর্ম, ওদের পদস্খলনের সময় আসন্ন, আসন্ন ওদের বিপত্তির দিন, অবিলম্বে নেমে আসছে ওদের নিরূপিত দণ্ড।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা যে সব মন্দ কাজ করেছে তার জন্য আমি তাদের শাস্তি দেব| কিন্তু আমি সেই দিনের জন্য শাস্তি সঞ্চয় করে রেখেছি যখন তাদের পা পিছলে যাবে| তাদের কষ্টের সময় সন্নিকট| শীঘ্রই তাদের শাস্তি নেমে আসবে|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রতিশোধ ও প্রতিফলদান আমারই কাজ, যে দিনের তাদের পা পিছলে যাবে; কারণ তাদের বিপদের দিন কাছাকাছি, তাদের জন্য যা যা নির্ধারিত, তাড়াতাড়ি আসবে।”