Deuteronomy 32:36 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ মাবুদ তাঁর লোকদের বিচার করবেন, তাঁর গোলামদের উপরে সদয় হবেন; যেহেতু তিনি দেখবেন, তাদের শক্তি গেছে, গোলাম বা স্বাধীন মানুষ— কেউই নেই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু তাঁর প্রজাদের বিচার করবেন এবং তাঁর দাসদের প্রতি সদয় হবেন যখন তিনি দেখবেন যে তাদের শক্তি চলে গিয়েছে এবং দাস অথবা মুক্ত, কেউ বাকি নেই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ সদাপ্রভু আপন প্রজাদের বিচার করিবেন, আপন দাসদের উপরে সদয় হইবেন; যেহেতু তিনি দেখিবেন, তাহাদের শক্তি গিয়াছে, বদ্ধ কি মুক্ত কেহই নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ সদাপ্রভু আপন প্রজাদের বিচার করিবেন, আপন দাসদের উপরে সদয় হইবেন; যেহেতু তিনি দেখিবেন, তাহাদের শক্তি গিয়াছে, বদ্ধ কি মুক্ত কেহই নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু যখন দেখবেন, তাঁর লোকদের শক্তি ফুরিয়ে গেছে, দাস বা স্বাধীন কারও আর শক্তি নেই, তখন তিনি তাঁর লোকদের পক্ষ নেবেন, তাঁর দাসদের উপর করুণা করবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ যখন দেখবেন, তাঁর বান্দাদের শক্তি ফুরিয়ে গেছে, গোলাম বা স্বাধীন কারও আর শক্তি নেই, তখন তিনি তাঁর বান্দাদের পক্ষ নেবেন, তাঁর গোলামদের উপর মমতা করবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর প্রজাদের পক্ষে ন্যায়বিচার করবেন, নিজ সেবকদের প্রতি হবেন সদয়, কারণ তিনি দেখবেন, তাদের শক্তি নিঃশেষিত, বন্দী অথবা মুক্ত, কেউ আর অবশিষ্ট নেই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“প্রভু তাঁর লোকদের বিচার করবেন| তারা তাঁর দাস এবং প্রভু যখন দেখবেন যে ক্রীতদাস এবং স্বাধীন লোকরা শক্তিহীন এবং সহায়হীন হয়েছে তখন তিনি তাদের উপর করুণা প্রদর্শন করবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ সদাপ্রভু নিজের প্রজাদের বিচার করবেন, নিজের দাসদের ওপরে দয়া করবেন; যেহেতু তিনি দেখবেন, তাদের শক্তি গিয়েছে, বন্ধ কি খোলা কেউই নেই।