Deuteronomy 32:38 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যা তাদের কোরবানীর চর্বি ভোজন করতো, তাদের পেয় উৎসর্গের আঙ্গুর-রস পান করতো? তারাই উঠে তোমাদের সাহায্য করুক, তারাই তোমাদের আশ্রয় হোক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই দেবতারা যারা তাদের বলির মেদ খেয়েছিল এবং তাদের পেয়-নৈবেদ্যের দ্রাক্ষারস পান করেছিল? তারা উঠে তোমাদের সাহায্য করুক! তারা তোমাদের আশ্রয় দিক!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যাহা তাহাদের বলির মেদ ভোজন করিত, তাহাদের পেয় নৈবেদ্যের দ্রাক্ষারস পান করিত? তাহারাই উঠিয়া তোমাদের সাহায্য করুক, তাহারাই তোমাদের আশ্রয় হউক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যাহা তাহাদের বলির মেদ ভোজন করিত, তাহাদের পেয় নৈবেদ্যের দ্রাক্ষারস পান করিত? তাহারাই উঠিয়া তোমাদের সাহায্য করুক, তাহারাই তোমাদের আশ্রয় হউক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কোথায় সেই দেব-দেবতারা যারা তাদের বলির পশুর চর্বি খেয়েছিল, খেয়েছিল তাদের ঢালন-উৎসর্গের আংগুর-রস? এখন তারা এসে তোমাদের সাহায্য করুক, আর তোমাদের আশ্রয় দিক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কোথায় সেই দেব-দেবী যারা তাদের কোরবানীর পশুর চর্বি খেয়েছিল, খেয়েছিল তাদের ঢালন-কোরবানীর আংগুর-রস? এখন তারা এসে তোমাদের সাহায্য করুক, আর তোমাদের আশ্রয় দিক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যারা ভোজন করত ওদের বলির মেদ যারা পান করত ওদের পেয় নৈবেদ্যের দ্রাক্ষারস। তারাই এখন উঠে তোমাদের সাহায্য করুক তারাই দিক তোমাদের আশ্রয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই দেবতারা তোমাদের বলির চর্বি ভোজন করত এবং পেয় নৈবেদ্যর দ্রাক্ষারস পান করত| ঐ সব দেবতারাই উঠে এসে তোমাদের সাহায্য করুক! তারাই তোমাদের রক্ষা করুক!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যা তাদের বলির মেদ খেত, তাদের পানীয় নৈবেদ্যের আঙ্গুর রস পান করত? তারাই উঠে তোমাদের সাহায্য করুক, তারাই তোমাদের আশ্রয় হোক।