Deuteronomy 32:39 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এখন দেখ, আমি, আমিই তিনি; আমি ছাড়া আর কোন আল্লাহ্‌ নেই; আমি হত্যা করি, আমিই সজীব করি; আমি আঘাত করেছি, আমিই সুস্থ করি; আমার হাত থেকে উদ্ধারকারী কেউই নেই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“এখন দেখো, আমি, আমিই তিনি! আমি ছাড়া আর কোনও ঈশ্বর নেই। আমি মৃত্যু দিই এবং আমিই জীবন দিই, আমি আঘাত করেছি এবং আমিই সুস্থ করব, আমার হাত থেকে কেউ উদ্ধার করতে পারবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এখন দেখ, আমি, আমিই তিনি; আমি ব্যতীত কোন ঈশ্বর নাই; আমি বধ করি, আমিই সজীব করি; আমি আঘাত করিয়াছি, আমিই সুস্থ করি; আমার হস্ত হইতে উদ্ধারকারী কেহই নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এখন দেখ, আমি, আমিই তিনি; আমি ব্যতীত কোন ঈশ্বর নাই; আমি বধ করি, আমিই সজীব করি; আমি আঘাত করিয়াছি, আমিই সুস্থ করি; আমার হস্ত হইতে উদ্ধারকারী কেহই নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এবার তোমরা ভেবে দেখ যে, আমিই তিনি; আমি ছাড়া আর কোন ঈশ্বর নেই। মরণ-বাঁচন আমারই হাতে, আমি ক্ষত করেছি, আমিই সুস্থ করব; আমার হাত থেকে বাঁচাতে পারে এমন কেউ নেই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এবার তোমরা ভেবে দেখ যে, আমিই তিনি; আমি ছাড়া আর কোন মাবুদ নেই। মরণ-বাঁচন আমারই হাতে, আমি ক্ষত করেছি, আমিই সুস্থ করব; আমার হাত থেকে বাঁচাতে পারে এমন কেউ নেই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এখন দেখ, আমি—আমিই তিনি, আমি ছাড়া নেই আর কোন ঈশ্বর, আমি সংহার করি, আমিই করি জীবন দান, আমিই আঘাত করি, আবার সুস্থও করিআমিই। আমার হাত থেকে উদ্ধার করার শক্তি কারো নেই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“‘এখন দেখ আমি, কেবল আমিই ঈশ্বর! আর কোন ঈশ্বর নেই! আমিই বধ করি, আমিই জীবন দান করি, আমি আঘাত করি, আমিই সুস্থ করি| আমার হাত থেকে কেউ কাউকে উদ্ধার করতে পারে না!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এখন দেখ, আমি, আমিই তিনি; আমি ছাড়া কোনো ঈশ্বর নেই; আমি হত্যা করি, আমিই, জীবন্ত করি; আমি আঘাত করেছি, আমিই সুস্থ করি; আমার হাত থেকে উদ্ধারকারী কেউই নেই।