Deuteronomy 32:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি শৈল, তাঁর কাজ সিদ্ধ, কেননা তাঁর সমস্ত পথ ন্যায্য; তিনি বিশ্বাস্য আল্লাহ্‌, তাঁতে অন্যায় নেই; তিনিই ধর্মময় ও সরল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনিই শৈল, তাঁর কাজ নিখুঁত, আর তাঁর সমস্ত পথ ন্যায্য। একজন বিশ্বস্ত ঈশ্বর যিনি কোনও অন্যায় করেন না, তিনি ন্যায়পরায়ণ ও সঠিক।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি শৈল, তাঁহার কর্ম্ম সিদ্ধ, কেননা তাঁহার সমস্ত পথ ন্যায্য; তিনি বিশ্বাস্য ঈশ্বর,তাঁহাতে অন্যায় নাই; তিনিই ধর্ম্মময় ও সরল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি শৈল, তাঁহার কর্ম সিদ্ধ, কেননা তাঁহার সমস্ত পথ ন্যায্য; তিনি বিশ্বাস্য ঈশ্বর, তাঁহাতে অন্যায় নাই; তিনিই ধর্মময় ও সরল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনিই আশ্রয়-পাহাড়, তাঁর কাজ নিখুঁত; তাঁর সমস্ত পথ ন্যায়ের পথ। তিনি নির্ভরযোগ্য ঈশ্বর, তিনি কোন অন্যায় করেন না; তিনি ন্যায়বান ও সৎ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনিই আশ্রয়-পাহাড়, তাঁর কাজ নিখুঁত; তাঁর সমস্ত পথ ন্যায়ের পথ। তিনি নির্ভরযোগ্য আল্লাহ্‌, তিনি কোন অন্যায় করেন না; তিনি ন্যায়বান ও সৎ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি পরম আশ্রয়গিরি ন্যায়ের আধার সকল কর্মে তিনি অভ্রান্ত নির্ভুল। প্রতিজ্ঞায় অটল তিনি সত্যে অবিচল, ধর্মময় তিনি যথার্থ ঈশ্বর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“শৈল (প্রভু) এবং তাঁর কাজও ত্রুটিহীন! কারণ তাঁর পথসকল ন্যায্য! ঈশ্বর সত্য এবং বিশ্বাস্য| তিনি মঙ্গলময় ও সৎ‌|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি শিলা, তাঁর কাজ নির্ভুল, কারণ তাঁর সব পথ সঠিক; তিনি বিশ্বাস্য ঈশ্বর, তাঁতে অন্যায় নেই; তিনিই ধর্ম্মময় ও সরল।