Deuteronomy 32:41 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি যদি আমার তলোয়ার বজ্রে শাণ দিই, যদি বিচারসাধনে হস্তক্ষেপ করি, তবে আমার বিপক্ষদের প্রতিশোধ নেব, আমার বিদ্বেষীদেরকে প্রতিফল দেব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখন আমি আমার ঝকঝকে তরোয়ালে শান দিই এবং বিচারের জন্য আমার হাতে তা ধরি, আমার শত্রুদের আমি শাস্তি দেব এবং যারা আমাকে ঘৃণা করে আমি তার প্রতিফল দেব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি যদি আপন খড়গবজ্রে শাণ দিই, যদি বিচারসাধনে হস্তক্ষেপ করি, তবে আমার বিপক্ষগণের প্রতিশোধ লইব, আমার বিদ্বেষীদিগকে প্রতিফল দিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি যদি আপন খড়্‌গবজ্রে শাণ দিই, যদি বিচারসাধনে হস্তক্ষেপ করি, তবে আমার বিপক্ষগণের প্রতিশোধ লইব, আমার বিদ্বেষীদিগকে প্রতিফল দিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যখন আমার ঝক্‌ঝকে তলোয়ারে আমি শান দেব, আমার বিচারের রায়কে কাজে লাগাবার জন্য তা হাতে নেব, তখন আমার শত্রুদের আমি শাস্তি দেব, আর যারা আমাকে ঘৃণা করে তাদের যা পাওনা তা তাদের দেব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যখন আমার ঝক্‌ঝকে তলোয়ারে আমি শান দেব, আমার বিচারের রায়কে কাজে লাগাবার জন্য তা হাতে নেব, তখন আমার শত্রুদের আমি শাস্তি দেব, আর যারা আমাকে ঘৃণা করে তাদের যা পাওনা তা তাদের দেব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তেমনি সত্য এ কথা— আমার ঝল্‌সে ওঠা তরবারিতে আমি যদি শান দিই যদি বিচারের জন্য করি হস্তক্ষেপ তাহলে আমার বিপক্ষদের অবশ্যই দণ্ড দান করব, আমার শত্রুদের নিশ্চয়ই দেব প্রতিফল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি প্রতিজ্ঞা করছি, আমি আমার প্রদীপ্ত তরবারি ধারালো করব| তাদের উচিৎ‌ শাস্তি দেব| আমি তা দিয়ে শত্রুদের শাস্তি দেব এবং যারা আমায় ঘৃণা করে তাদের প্রতিফল দেব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি যদি নিজের চকচকে তলোয়ারে শাণ দিই, যদি বিচারসাধনে হাত দিই, তবে আমার বিপক্ষদের প্রতিশোধ নেব, আমার বিদ্বেষীদেরকে প্রতিফল দিব।