Deuteronomy 32:42 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি নিজের সমস্ত তীর মাতাল করবো রক্তপানে, নিহত ও বন্দী লোকদের রক্তপানে; আমার তলোয়ার গোশ্‌ত খাবে, শত্রু-সেনাদের মাথা খাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
নিহত আর বন্দিদের রক্ত খাইয়ে, আমার তিরগুলিকে মাতাল করে তুলব, আমার তরোয়াল মাংস খাবে, শত্রু সেনাদের মাথার মাংস খাবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি নিজ বাণ সকল মত্ত করিব রক্তপানে, হত ও বন্দি লোকদের রক্তপানে; আমার খড়গ মাংস ভক্ষণ করিবে, শত্রু-সেনানিগণের মস্তক [খাইবে]।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি নিজ বাণ সকল মত্ত করিব রক্তপানে, হত ও বন্দি লোকদের রক্তপানে; আমার খড়্‌গ মাংস ভক্ষণ করিবে, শত্রু-সেনানিগণের মস্তক [খাইবে]।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মেরে ফেলা আর বন্দী লোকদের রক্ত খাইয়ে আমার তীরগুলোকে আমি মাতাল করে তুলব; আমার তলোয়ার মাংস খাবে, লম্বা-চুলওয়ালা শত্রুর মাথার মাংস খাবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মেরে ফেলা আর বন্দী লোকদের রক্ত খাইয়ে আমার তীরগুলোকে আমি মাতাল করে তুলব; আমার তলোয়ার গোশ্‌ত খাবে, লম্বা-চুলওয়ালা শত্রুর মাথার গোশ্‌ত খাবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার শরসমূহকে কবর প্রমত্ত নিহত ও বন্দীদের শোণিত পানে, তাদের মাংস ভক্ষণ করবে আমার তরবারি, শত্রু সেনানীর মস্তক করবে লেহন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার শত্রুরা হত হবে এবং তাদের বন্দী হিসাবে নিয়ে যাওয়া হবে| আমার তীর তাদের রক্তে রাঙাব| আমার তরবারি তাদের সেনাদের মাথাগুলি কেটে নেবে|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি নিজের বাণ সব মত্ত করব রক্তপানে, মারা যাওয়া ও বন্দি লোকদের রক্তপানে; আমার তলোয়ারে মাংস খাবে, শত্রুদের প্রধানদের মাথা [খাবে]।