Deuteronomy 32:43 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে সমস্ত জাতি, তাঁর লোকদের সঙ্গে আনন্দ-চিৎকার কর; কেননা তিনি তাঁর গোলামদের রক্তের প্রতিফল দেবেন, তাঁর বিপক্ষদের প্রতিশোধ নেবেন, তাঁর দেশের জন্য, তাঁর লোকদের জন্য কাফ্ফারা দেবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
জাতিরা, তার লোকদের সঙ্গে আনন্দ করো, কেননা তিনি তাঁর দাসদের রক্তের প্রতিফল দেবেন; তাঁর শত্রুদের প্রতিশোধ নেবেন এবং নিজের দেশ ও লোকদের জন্য প্রায়শ্চিত্ত করবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
জাতিগণ, তাঁহার প্রজাদের সহিত হর্ষনাদ কর; কেননা তিনি আপন দাসদের রক্তের প্রতিফল দিবেন, আপন বিপক্ষগণের প্রতিশোধ লইবেন, আপন দেশের জন্য, আপন প্রজাগণের জন্য প্রায়শ্চিত্ত করিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
জাতিগণ, তাঁহার প্রজাদের সহিত হর্ষনাদ কর; কেননা তিনি আপন দাসদের রক্তের প্রতিফল দিবেন, আপন বিপক্ষগণের প্রতিশোধ লইবেন, আপন দেশের জন্য, আপন প্রজাগণের জন্য প্রায়শ্চিত্ত করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সমস্ত জাতির লোকেরা, তোমরা সদাপ্রভুর লোকদের সংগে তাঁর প্রশংসা কর, কারণ তিনি তাঁর দাসদের রক্তের শোধ নেবেন, তাঁর শত্রুদের শাস্তি দেবেন আর তাঁর দেশ ও তাঁর লোকদের পাপ ঢাকবার ব্যবস্থা করবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে সমস্ত জাতির লোকেরা, তোমরা মাবুদের বান্দাদের সংগে তাঁর প্রশংসা কর, কারণ তিনি তাঁর গোলামদের রক্তের শোধ নেবেন, তাঁর শত্রুদের শাস্তি দেবেন আর তাঁর দেশ ও তাঁর বান্দাদের গুনাহ্ ঢাকবার ব্যবস্থা করবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে জাতিবৃন্দ, জয়ধ্বনি কর তাঁর প্রজাদের সঙ্গে, কেননা নিজ সেবকদের রক্তপাতের প্রতিশোধ গ্রহণ করবেন তিনি, দণ্ড দেবেন তাঁর বিপক্ষদের। তাঁর প্রজাদের স্বদেশের জন্য করবেন প্রায়শ্চিত্ত সাধন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“জাতিগণ, তোমরা ঈশ্বরের লোকদের জন্য আনন্দ কর! কারণ তিনি তাদের সাহায্য করেন| তাঁর দাসদের হত্যাকারীকে তিনি শাস্তি দেন| তিনি তাঁর শত্রুদের উচিৎ শাস্তি দেন| আর এই ভাবে তিনি তাঁর দেশ ও প্রজাদের পবিত্র করেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
জাতিরা, তাঁর প্রজাদের সঙ্গে আনন্দ কর; কারণ তিনি নিজের দাসদের রক্তের প্রতিফল দেবেন, নিজের বিপক্ষদের প্রতিশোধ নেবেন, নিজের দেশের জন্য, নিজের প্রজাদের জন্য প্রায়শ্চিত্ত করবেন।”