Deuteronomy 32:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এরা তাঁর সম্বন্ধে ভ্রষ্টাচারী, তাঁর সন্তান নয়, এই এদের কলঙ্ক; এরা বিপথগামী ও কুটিল বংশ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা অসৎ এবং তাঁর সন্তান নয়; তাদের লজ্জা হল তারা পক্ষপাতদুষ্ট এবং কুটিল বংশ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইহারা তাঁহার সম্বন্ধে ভ্রষ্টাচারী, তাঁহার সন্তান নয়, এই ইহাদের কলঙ্ক; ইহারা বিপথগামী ও কুটিল বংশ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইহারা তাঁহার সম্বন্ধে ভ্রষ্টাচারী, তাঁহার সন্তান নয়, এই ইহাদের কলঙ্ক; ইহারা বিপথগামী ও কুটিল বংশ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁর প্রতি তাঁর লোকেরা জঘন্য ব্যবহার করেছে। তাদের অন্তরের কলংকের জন্য তারা আর তাঁর সন্তান নয়। তারা অবিশ্বস্ত, তাদের মন সরল নয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁর প্রতি তাঁর বান্দারা জঘন্য ব্যবহার করেছে। তাদের অন্তরের কলংকের জন্য তারা আর তাঁর সন্তান নয়। তারা বেঈমান, তাদের মন সরল নয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু ভ্রষ্টাচারী তোমরা, তোমাদের অবাধ্যতায় হারিয়েছ তাঁর সন্তানের অধিকার, প্রবঞ্চক তোমরা, কুটিলতায় ভরা তোমাদের মন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সত্যি তোমরা তাঁর সন্তান নও| তোমাদের পাপসকল তাঁকে কলুষিত করে| তোমরা বিপথগামী মিথ্যেবাদী|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এরা তাঁর বিষয়ে ভ্রষ্টাচারী, তাঁর সন্তান নয়, এই এদের কলঙ্ক; এরা বিপথগামী ও কুটিল বংশ।