Deuteronomy 32:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা কি মাবুদকে এই প্রতিশোধ দিচ্ছ? হে মূঢ় ও অজ্ঞান জাতি, তিনি কি তোমার পিতা নন, যিনি তোমাকে সৃষ্টি করলেন। তিনিই তোমার নির্মাতা ও স্থিতিকর্তা।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই কি তোমাদের সদাপ্রভুর ঋণ পরিশোধ করার পদ্ধতি, হে মূর্খ এবং অবিবেচক লোকসকল? তিনি কি তোমার বাবা, সৃষ্টিকর্তা নন, যিনি তোমাকে নির্মাণ ও গঠন করেছেন?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা কি সদাপ্রভুকে এই প্রতিশোধ দিতেছ? হে মূঢ় ও অজ্ঞান জাতি। তিনি কি তোমার পিতা নহেন, যিনি তোমাকে লাভ করিলেন। তিনিই তোমার নির্ম্মাতা ও স্থিতিকর্ত্তা।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা কি সদাপ্রভুকে এই প্রতিশোধ দিতেছ? হে মূঢ় ও অজ্ঞান জাতি, তিনি কি তোমার পিতা নহেন, যিনি তোমাকে লাভ করিলেন। তিনিই তোমার নির্মাতা ও স্থিতিকর্তা।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে অবুঝ, বুদ্ধিহীন জাতি! এমনি করেই কি তোমরা সদাপ্রভুকে শোধ দেবে? তিনি কি তোমাদের পিতা ও সৃষ্টিকর্তা নন? তিনিই তো তোমাদের সৃষ্টি করেছেন; তিনিই জাতি হিসাবে তোমাদের স্থাপন করেছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে অবুঝ, বুদ্ধিহীন জাতি! এমনি করেই কি তোমরা মাবুদকে শোধ দেবে? তিনি কি তোমাদের পিতা ও সৃষ্টিকর্তা নন? তিনিই তো তোমাদের সৃষ্টি করেছেন; তিনিই জাতি হিসাবে তোমাদের স্থাপন করেছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে নির্বোধ জ্ঞানহীন জাতি! এইভাবেই কি তোমরা প্রভু পরমেশ্বরকে দেবে প্রতিদান? তিনি কি পিতা নন তোমাদের? জাতিরূপে তোমাদের সৃষ্টি ও প্রতিষ্ঠা তাঁরই দ্বারা কি হয় নি সম্ভব?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই ভাবে কি তোমরা প্রভু তোমাদের প্রতি যা যা করেছেন তা পরিশোধ কর? তোমরা স্থূলবুদ্ধি, বোকা লোক| প্রভুই তোমাদের পিতা| তিনি তোমাকে তৈরী করলেন| তিনিই তোমার সৃষ্টিকর্তা| তিনিই তোমার ভার বহন করেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা কি সদাপ্রভুকে এই প্রতিশোধ দিচ্ছ? হে বোকা ও বুদ্ধিহীন জাতি। তিনি কি তোমার বাবা না, যিনি তোমাকে লাভ করলেন? তিনিই তোমার সৃষ্টিকর্ত্তা ও স্থাপনকর্তা।