Deuteronomy 32:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পুরাকালের দিনগুলোর কথা স্মরণ কর, বহুপুরুষের সমস্ত বছর আলোচনা কর; তোমার পিতাকে জিজ্ঞাসা কর, সে জানাবে; তোমার প্রাচীনদেরকে জিজ্ঞাসা কর, তারা বলবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পুরোনো দিনের কথা স্মরণ করো; বহুকাল আগের পূর্বপুরুষদের কথা বিবেচনা করো। তোমার বাবাকে জিজ্ঞাসা করো আর তিনি তোমাকে বলবেন, তোমার প্রবীণ নেতাদের করো, তারা তোমাকে বুঝিয়ে দেবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পুরাকালের দিন সকল স্মরণ কর, বহুপুরুষের বৎসর সকল আলোচনা কর; তোমার পিতাকে জিজ্ঞাসা কর, সে জানাইবে; তোমার প্রাচীনদিগকে জিজ্ঞাসা কর, তাহারা বলিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পুরাকালের দিন সকল স্মরণ কর, বহুপুরুষের বৎসর সকল আলোচনা কর; তোমার পিতাকে জিজ্ঞাসা কর, সে জানাইবে; তোমার প্রাচীনদিগকে জিজ্ঞাসা কর, তাহারা বলিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই পুরানো দিনগুলোর কথা মনে কর; তোমাদের অনেক দিন আগেকার পূর্বপুরুষদের কথা ভেবে দেখ। সেই সব দিনের কথা তোমাদের পিতাদের জিজ্ঞাসা কর, তাঁরা তোমাদের বলবেন; বুড়ো লোকদের জিজ্ঞাসা কর, তাঁরা তোমাদের বুঝিয়ে বলবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই পুরানো দিনগুলোর কথা মনে কর; তোমাদের অনেক দিন আগেকার পূর্বপুরুষদের কথা ভেবে দেখ। সেই সব দিনের কথা তোমাদের পিতাদের জিজ্ঞাসা কর, তাঁরা তোমাদের বলবেন; বুড়ো লোকদের জিজ্ঞাসা কর, তাঁরা তোমাদের বুঝিয়ে বলবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
স্মরণ কর অতীতের দিনগুলি, বিবেচনা কর পুরুষানুক্রমে অতিক্রান্ত বছরগুলির কথা জিজ্ঞাসা কর তোমার পিতা-মাতাকে তারা তোমায় জানাবে সে কথা, জানতে চাও প্রবীণদের কাছে, তারা বলবে, তোমাদের অতীত কাহিনী।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“স্মরণ কর বহুপূর্বে কি ঘটেছিল| বহু বছর আগে যে সব ঘটনা ঘটেছিল তা মনে করে দেখ| তোমার পিতাকে জিজ্ঞাসা কর, তিনি তোমাকে বলবেন| তোমার প্রবীণদের জিজ্ঞেস কর, তাঁরাও তোমাকে বলবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পুরানো দিনের সময় সব মনে কর, বহুপুরুষের বছর সব আলোচনা কর; তোমার বাবাকে জিজ্ঞাসা কর, সে জানাবে; তোমার প্রাচীনদেরকে জিজ্ঞাসা কর, তারা বলবে।