Deuteronomy 33:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আল্লাহ্র লোক মূসা মৃত্যুর আগে বনি-ইসরাইলকে যে দোয়া করলেন তা এই:
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ঈশ্বরের লোক মোশি মৃত্যুর আগে ইস্রায়েলীদের এই বলে আশীর্বাদ করেছিলেন:
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ঈশ্বরের লোক মোশি মৃত্যুর পূর্ব্বে ইস্রায়েল-সন্তানগণকে যে আশীর্ব্বাদে আশীর্ব্বাদ করিলেন, তাহা এই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ঈশ্বরের লোক মোশি মৃত্যুর পূর্বে ইস্রায়েল-সন্তানগণকে যে আশীর্বাদে আশীর্বাদ করিলেন, তাহা এই। তিনি কহিলেন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বরের লোক মোশি মৃত্যুর আগে ইস্রায়েলীয়দের এই বলে আশীর্বাদ করেছিলেন,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্র বান্দা মূসা ইন্তেকাল করবার আগে বনি-ইসরাইলদের এই বলে দোয়া করেছিলেন,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মৃত্যুর পূর্বে ঈশ্বরভক্ত মোশি ইসরায়েলীদের উদ্দেশে এই আশীর্বাণী উচ্চারণ করলেনঃ
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মৃত্যুর পূর্বে ঈশ্বরের লোক মোশি, ইস্রায়েলের লোকদের এই সব বলে আশীর্বাদ করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর ঈশ্বরের লোক মোশি মৃত্যুর আগে ইস্রায়েলের লোকদেরকে যে আশীর্বাদে আশীর্বাদ করলেন, তা এই।