Deuteronomy 33:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা ইয়াকুবকে তোমার অনুশাসন, ইসরাইলকে তোমার শরীয়ত শিক্ষা দেবে; তারা তোমার সম্মুখে ধূপ রাখবে। তোমার কোরবানগাহ্‌র উপরে পূর্ণাহুতি রাখবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার আদেশ সে যাকোবকে এবং তোমার বিধান ইস্রায়েলকে শিক্ষা দেয়। সে তোমার সামনে ধূপ জ্বালায় এবং তোমার বেদির উপরে পূর্ণাহুতি রাখে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা যাকোবকে তোমার শাসন, ইস্রায়েলকে তোমার ব্যবস্থা শিক্ষা দিবে; তাহারা তোমার সম্মুখে ধূপ রাখিবে, তোমার বেদির উপরে পূর্ণাহুতি রাখিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা যাকোবকে তোমার শাসন, ইস্রায়েলকে তোমার ব্যবস্থা শিক্ষা দিবে; তাহারা তোমার সম্মুখে ধূপ রাখিবে। তোমার বেদির উপরে পূর্ণাহুতি রাখিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার আদেশ সে যাকোবকে শিখায়, আর আইন-কানুন শিখায় ইস্রায়েলকে। সে তোমার সামনে ধূপ জ্বালায়, তোমার বেদীর উপরে পোড়ানো-উৎসর্গ করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার হুকুম সে ইয়াকুবকে শিখায়, আর শরীয়ত শিখায় ইসরাইলকে। সে তোমার সামনে ধূপ জ্বালায়, তোমার কোরবানগাহের উপরে পোড়ানো-কোরবানী দেয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এরাই শিখাবে যাকোবকে তোমার অনুশাসন, ইসরায়েলকে শিখাবে তোমার বিধান। এরা তোমার সম্মুখে জ্বালবে ধূপ, তোমার বেদীতে প্রদান করবে আহুতি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা যাকোবকে তোমার শাসন শিক্ষা দেবে| তোমার ব্যবস্থা ও আজ্ঞা ইস্রায়েলকে বিধি দেবে| তারা তোমার সামনে ধূপ জ্বালাবে| তোমার বেদীতে তারা হোমবলি উৎসর্গ করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা যাকোবকে তোমার শাসন, ইস্রায়েলকে তোমার ব্যবস্থা শিক্ষা দেবে; তারা তোমার সামনে ধূপ রাখবে, তোমার বেদির ওপরে সম্পূর্ণ হোমবলি রাখবে।