Deuteronomy 33:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ, তার সম্পত্তিতে দোয়া কর, তার হাতের কাজ গ্রাহ্য কর; তাদের কোমরে আঘাত কর, যারা তার বিরুদ্ধে উঠে, যারা তাকে হিংসা করে, যেন তারা আর উঠতে না পারে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু, তার সকল দক্ষতাতে আশীর্বাদ করো, এবং তার হাতের কাজে খুশি হও। যারা তার বিরুদ্ধে যাবে তাদের আঘাত করো, যেন তার শত্রুরা আর উঠতে না পারে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভো, তাহার সম্পত্তিতে আশীর্ব্বাদ কর, তাহার হস্তের কর্ম্ম গ্রাহ্য কর; তাহাদের কটিদেশ আঘাত কর, যাহারা তাহার বিরুদ্ধে উঠে, যাহারা তাহাকে দ্বেষ করে, যেন তাহারা আর উঠিতে না পারে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু, তাহার সম্পত্তিতে আশীর্বাদ কর, তাহার হস্তের কর্ম গ্রাহ্য কর; তাহাদের কটিদেশে আঘাত কর, যাহারা তাহার বিরুদ্ধে উঠে, যাহারা তাহাকে দ্বেষ করে, যেন তাহারা আর উঠিতে না পারে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সদাপ্রভু, তুমি তার সম্পত্তিতে আশীর্বাদ কর, তার সব কাজে তুমি খুশী হও। তুমি তার শত্রুর কোমর ভেংগে দাও; যারা তাকে ঘৃণা করে তাদের কোমর ভেংগে দাও, যেন তারা আর দাঁড়াতে না পারে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মাবুদ, তুমি তার সম্পত্তিতে দোয়া কর, তার সব কাজে তুমি খুশী হও। তুমি তার শত্রুর কোমর ভেংগে দাও; যারা তাকে ঘৃণা করে তাদের কোমর ভেংগে দাও, যেন তারা আর দাঁড়াতে না পারে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে প্রভু পরমেশ্বর, তার ক্ষমতাকে কর আশিস্পুত, গ্রাহ্য কর তার হস্তকৃত কর্ম, যারা তার বিরোধী, কটিদেশ চূর্ণ কর তাদের যেন তার বিদ্বেষীরা আর উঠে দাঁড়াতে না পারে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“প্রভু, লেবীর শক্তিকে আশীর্বাদ কর| তার হাতের কাজ গ্রহণ কর| যারা তাদের আক্রমণ করে তাদের ধ্বংস কর| তার শত্রুদের পরাজিত কর, যেন শত্রুরা আর কখনও ফিরে আক্রমণ করতে না পারে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু, তার সম্পত্তিতে আশীর্বাদ কর, তার হাতের কাজ গ্রাহ্য কর; তাদের কোমরে আঘাত কর, যারা তার বিরুদ্ধে ওঠে, যারা তাকে ঘৃণা করে, যেন তারা আর উঠতে না পারে।”