Deuteronomy 33:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বিন্ইয়ামীনের বিষয়ে তিনি বললেন, মাবুদের প্রিয় জন তাঁর কাছে নির্ভয়ে বাস করবে; তিনি সমস্ত দিন তাকে আচ্ছাদন করেন, সে তাঁর সন্নিকটে বাস করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বিন্যামীনের বিষয়ে তিনি বলেছিলেন: “সদাপ্রভু যাকে ভালোবাসেন সে নিরাপদে তাঁর কাছে থাকবে, তিনি সবসময় তাকে আড়ালে রাখেন, এবং সদাপ্রভু যাকে ভালোবাসেন তাঁরই কাঁধের উপরে তার স্থান।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বিন্যামীনের বিষয়ে তিনি কহিলেন, সদাপ্রভুর প্রিয় জন তাঁহার নিকটে নির্ভয়ে বাস করিবে; তিনি সমস্ত দিন তাহাকে আচ্ছাদন করেন, সে তাঁহার বগলে বাস করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বিন্যামীনের বিষয়ে তিনি কহিলেন, সদাপ্রভুর প্রিয় জন তাঁহার নিকটে নির্ভয়ে বাস করিবে; তিনি সমস্ত দিন তাহাকে আচ্ছাদন করেন, সে তাঁহার বগলে বাস করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বিন্যামীন সম্বন্ধে তিনি বলেছিলেন, “সদাপ্রভু যাকে ভালবাসেন সে নিরাপদে তাঁর কাছে থাকবে; তিনি সব সময় তাকে আড়ালে রাখেন; তাঁরই পিঠের উপর তার স্থান।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বিন্ইয়ামীন সম্বন্ধে তিনি বলেছিলেন, “মাবুদ যাকে মহব্বত করেন সে নিরাপদে তাঁর কাছে থাকবে; তিনি সব সময় তাকে আড়ালে রাখেন; তাঁরই পিঠের উপর তার স্থান।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বিন্যামীন সম্পর্কে তিনি বললেনঃ প্রভু পরমেশ্বরের প্রিয়পাত্র সে, তাঁরই উপর নির্ভর করে সে নিরাপদে বাস করবে, তিনি তাকে ঘিরে রাখেন সারাক্ষণ তাঁর বক্ষই তার আশ্রয়স্থল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বিন্যামীনের সম্বন্ধে মোশি বললেন: “প্রভু বিন্যামীনকে ভালবাসেন| বিন্যামীন নিরাপদেই তাঁর কাছে থাকবে| প্রভু সবসময় তাকে রক্ষা করেন এবং প্রভু তার দেশে বাস করবেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বিন্যামীনের বিষয়ে তিনি বললেন, “সদাপ্রভুর প্রিয় জন তাঁর কাছে নির্ভয়ে বাস করবে; তিনি সারা দিন তাকে ঢেকে রাখেন, সে সদাপ্রভুর বাহুর মধ্যে বাস করে।”