Deuteronomy 33:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ইউসুফের বিষয়ে তিনি বললেন, তার দেশ মাবুদের দোয়াযুক্ত হোক, আসমানের উত্তম উত্তম দ্রব্য ও শিশির দ্বারা, অধোবিস্তীর্ণ জলধি দ্বারা,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যোষেফের বিষয়ে তিনি বলেছিলেন, “সদাপ্রভু যেন তার দেশ আশীর্বাদ করেন আকাশের মহামূল্য শিশির দিয়ে এবং মাটির নিচের জল দিয়ে;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যোষেফের বিষয়ে তিনি কহিলেন, তাহার দেশ সদাপ্রভুর আশীর্ব্বাদযুক্ত হউক, আকাশের উত্তম উত্তম দ্রব্য ও শিশির দ্বারা, অধোবিস্তীর্ণ জলধি দ্বারা,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যোষেফের বিষয়ে তিনি কহিলেন, তাহার দেশ সদাপ্রভুর আশীর্বাদযুক্ত হউক, আকাশের উত্তম উত্তম দ্রব্য ও শিশির দ্বারা, অধোবিস্তীর্ণ জলধি দ্বারা,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যোষেফ সম্বন্ধে তিনি বলেছিলেন, “সদাপ্রভু তার দেশকে যেন আশীর্বাদ করেন আকাশের মহামূল্য শিশির দিয়ে, মাটির নীচের জল দিয়ে,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইউসুফ সম্বন্ধে তিনি বলেছিলেন, “মাবুদ তার দেশকে যেন দোয়া করেন আসমানের মহামূল্য শিশির দিয়ে, মাটির নীচের পানি দিয়ে,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যোষেফ সম্পর্কে তিনি বললেনঃ তার দেশকে প্রভু পরমেশ্বর করুন আশীর্বাদ আকাশের বর্ষণ ও ভূতলের জলরাশি দিয়ে,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যোষেফের সম্বন্ধে মোশি বললেন: “প্রভু যোষেফের দেশকে আশীর্বাদ করুন| প্রভু তাদের মাথার উপরের আকাশ থেকে বৃষ্টি বর্ষান আর পায়ের তলার মাটি থেকে জল দিন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যোষেফের বিষয়ে তিনি বললেন, “তার দেশ সদাপ্রভুর আশীর্বাদযুক্ত হোক, আকাশের মূল্যবান জিনিস ও শিশিরের মাধ্যমে, নীচে বিস্তীর্ণ জলের মাধ্যমে,