Deuteronomy 33:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এরা গোষ্ঠীগুলোকে পর্বতে আহ্বান করবে; সেই স্থানে ধার্মিকতার কোরবানী করবে, কেননা এরা সমুদ্রের বহুল দ্রব্য, এবং বালুকণার সমস্ত গুপ্ত ধন শোষণ করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা লোকদের পাহাড়ে ডাকবে আর সেখানে ধার্মিকতার বলি উৎসর্গ করবে; সমুদ্র থেকে তারা প্রচুর ধন তুলবে, আর বালি থেকে তুলে আনবে বালির তলার ধন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইহারা গোষ্ঠীদিগকে পর্ব্বতে আহ্বান করিবে; সে স্থানে ধার্ম্মিকতার বলি উৎসর্গ করিবে, কেননা ইহারা সমুদ্রের বহুল দ্রব্য, এবং বালুকার গুপ্ত ধন সকল শোষণ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইহারা গোষ্ঠীদিগকে পর্বতে আহ্বান করিবে; সেই স্থানে ধার্মিকতার বলি উৎসর্গ করিবে, কেননা ইহারা সমুদ্রের বহুল দ্রব্য, এবং বালুকার গুপ্ত ধন সকল শোষণ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লোকদের তারা পাহাড়ের ধারে ডাকবে; সেখানে যোগ্য মনোভাব নিয়ে তারা পশু-উৎসর্গ করবে। সাগর থেকে তারা তুলবে সাগরের ধন, আর বালি থেকে তুলে আনবে বালির তলার ধন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লোকদের তারা পাহাড়ের ধারে ডাকবে; সেখানে যোগ্য মনোভাব নিয়ে তারা পশু-কোরবানী দেবে। সাগর থেকে তারা তুলবে সাগরের ধন, আর বালি থেকে তুলে আনবে বালির তলার ধন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এরা এদের শৈল শিখরে আহ্বান করবে জাতিবৃন্দকে সেখানে তারা উৎসর্গ করবে যথাসঙ্গত বলি। কারণ তারা সমুদ্রের অতুল ঐশ্বর্য, মরুভূমির গুপ্ত সম্পদ করবে আহরণ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা লোকদের পর্বতে ডেকে নিয়ে যাবে| সেখানে তারা যথাযথ বলি উৎসর্গ করবে| তারা সমুদ্র থেকে সম্পদ এবং সমুদ্রতট থেকে গুপ্তধন আহরণ করবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এরা গোষ্ঠীদেরকে পর্বতের আহ্বান করবে; সে জায়গায় ধার্মিকতার বলি উৎসর্গ করবে, কারণ এরা সমুদ্রের প্রচুর জিনিস এবং বালুকার লুকানো ধন সব শোষণ করবে।”