Deuteronomy 33:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর গাদের বিষয়ে তিনি বললেন, গাদের বিস্তার দোয়াযুক্ত হোক; সে সিংহীর মত বসতি করে,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
গাদের বিষয়ে তিনি বলেছিলেন: “ধন্য তিনি, যিনি গাদের রাজ্যের সীমানা বাড়াবেন! গাদ সেখানে সিংহের মতো বসবাস করে, সে হাত ও মাথা ছিঁড়বে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর গাদের বিষয়ে তিনি কহিলেন, ধন্য তিনি, যিনি গাদকে বিস্তার করেন; সে সিংহীর ন্যায় বসতী করে, সে বাহু এবং মস্তকের তালুও বিদীর্ণ করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর গাদের বিষয়ে তিনি কহিলেন, ধন্য তিনি, যিনি গাদকে বিস্তার করেন; সে সিংহীর ন্যায় বসতি করে, সে বাহু এবং মস্তকের তালুও বিদীর্ণ করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
গাদ সম্বন্ধে তিনি বলেছিলেন, “ধন্য তিনি, যিনি গাদের রাজ্যের সীমা বাড়াবেন। সে সিংহের মত বসবে আর শত্রুর মাথা ও হাত ছিঁড়বে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
গাদ সম্বন্ধে তিনি বলেছিলেন, “ধন্য তিনি, যিনি গাদের রাজ্যের সীমা বাড়াবেন। সে সিংহের মত বসবে আর শত্রুর মাথা ও হাত ছিঁড়বে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
গাদ সম্পর্কে তিনি বললেনঃ গাদ তার বিস্তীর্ণ এলাকায় হোক আশীর্বাদযুক্ত, সিংহের মত ওৎ পেতে থাকে গাদ সে বিদীর্ণ করে বাহু ও শির,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
গাদ সম্বন্ধে মোশি বললেন: “ঈশ্বরের প্রশংসা হোক্ যিনি গাদকে এক বিশাল ভুখণ্ড দিলেন! গাদ সিংহের মত, সে শুয়ে পড়ে অপেক্ষা করে| তারপর আক্রমণ করে পশুদের ছিন্ন ভিন্ন করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর গাদের বিষয়ে তিন বললেন, “ধন্য তিনি, যিনি গাদকে বাড়িয়ে দেন; সে সিংহীর মতো বাস করে, সে বাহু এবং মাথাও বিচ্ছিন্ন করে।